মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

IND vs ENG Yashasvi Jaiswal Ben Stokes Fight Goes Viral During India vs England 2nd Test, হঠাৎ তেড়ে গেলেন স্টোকস! পাল্টা দিলেন যশস্বীও! ইংরেজ অধিনায়ককে বোঝালেন ভারতের দম!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৫৩ সময় দেখুন


Last Updated:

IND vs ENG 2nd Test: ইংরেজ বোলারদের চোখে চোখ রেখে লড়াই পাল্টা আগ্রাসী ব্যাটিংয়ে দেন জবাব। শুধু ব্যাটে নন মুখেও ইংল্যান্ডকে জবাব দিতে দুবার ভাবেননি তরুণ তারকা।

News18News18
News18

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য ইনিংস খেললেন যশস্বী জয়সওয়াল। ১০৭ বলে ৮৭ রানের আক্রমণাত্মর ইনিংস খেলেন তিনি। সেঞ্চুরি হাতছাড়া হলেও প্রথম সেশনে ভারতের হয়ে কার্যত একা লড়াই করেন যশস্বী। ইংরেজ বোলারদের চোখে চোখ রেখে লড়াই পাল্টা আগ্রাসী ব্যাটিংয়ে দেন জবাব। শুধু ব্যাটে নন মুখেও ইংল্যান্ডকে জবাব দিতে দুবার ভাবেননি তরুণ তারকা।

ম্যাচ চলাকালীন বেন স্টোকসের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েন যশস্বী জয়সওয়াল। প্রথম দিনের প্রথম সেশনে করুন নায়ারের সঙ্গে পার্টনারশিপের সময় জয়সওয়াল ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এবং তারকা অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে বচসায় জড়ান। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় স্টোকস জয়সওয়ালকে কিছু বলছেন। আসলে যখন জয়সওয়াল স্টোকসের একটি বল থেকে একটি সিঙ্গল নেন, তখন স্টোকস তাকে কিছু বলতে শোনা যায়, যা স্টাম্প মাইকে রেকর্ড হয়। ভিডিওতে দেখা যায় স্টোকস তেড়ে গেলে পাল্টা দেন যশস্বীও।

জয়সওয়াল লিডসে ২০ থেকে ২৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় টেস্টেও যখন ভালো শুরু করেন যশস্বী তখন তার মাথা গরম করানোর চেষ্টা শুরু করে ইংল্যান্ড। বেন স্টোকস একবার নয় একাধিকবার যশস্বীর সঙ্গে বিবাদে জড়ান। এমনকী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঝে আম্পায়ারকেও হস্তক্ষেপ করতে হয়। তবে যশস্বীর পাল্টাকে কুর্নিশ জানিয়েছে ভারতীয় ফ্যানেরা।

প্রসঙ্গত, এদিন সেঞ্চুরি মিস করার পাশাপাশি ১০ রানের জন্য় বড় রেকর্ড হাতছাড়া হয় যশস্বী জয়সওয়ালের। সুনীল গাভাসকরের ৪৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে ২০০০ রান করা সবচেয়ে দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হতে পারতেন। গাভাসকর মার্চ ১৯৭১-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে টেস্টে অভিষেক করেছিলেন। তিনি এপ্রিল ১৯৭৬-এ পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে তার ২৩তম টেস্টে টেস্ট ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

বাংলা খবর/ খবর/খেলা/

IND vs ENG: হঠাৎ তেড়ে গেলেন স্টোকস! পাল্টা দিলেন যশস্বীও! ইংরেজ অধিনায়ককে বোঝালেন ভারতের দম!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর