মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

India Bangladesh border সীমান্তে চাষ করতে গিয়ে আটক দুই ভারতীয়! বিজিবির হাত থেকে অবশেষে মুক্তি দুই চাষীর India Bangladesh border news Two farmers finally freed from Bangladesh after BGB detained them

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন


Last Updated:

India Bangladesh border: দুই ভারতীয়কে আটক করেও রাখতে পারল না বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবি। বিএসএফ ঐ দুই ভারতীয়কে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে এল মঙ্গলবার রাতে।

X

দুই

দুই ভারতীয় কৃষক 

মুর্শিদাবাদ: দুই ভারতীয়কে আটক করেও রাখতে পারল না বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবি। বিএসএফ ঐ দুই ভারতীয়কে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে এল মঙ্গলবার রাতে।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলেই দুই ভারতীয়কে বিজিবি আটক করে। ঐ খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের জলঙ্গীর চরভদ্রা সীমান্ত এলাকায়। অবশেষে ফ্ল্যাগ মিটিং করে বাংলাদেশের বর্ডার গার্ডের হাতে ধৃত দুই ভারতীয় কৃষক আবু সৈয়দ ও কানু হালদারকে প্রায় ৬ ঘণ্টা পর জলঙ্গীর চরভদ্রা সীমান্ত থেকে উদ্ধার করল বিএসএফ।

আরও পড়ুন: ‘ভারত ভিসা না দিলে…’ ভারতের ভিসা পাওয়া নিয়ে ‘অসহায়’ বাংলাদেশিদের কী বললেন ইউনূসের উপদেষ্টা?

মুর্শিদাবাদের জলঙ্গী সীমান্ত এলাকায় চাষ করতে যাওয়া দুই কৃষককে আটক করে বাংলাদেশের বর্ডার গার্ড। তাঁদের একজনের ফোন থেকে পরিবার খবর পাওয়ার পর বিএসএফ-এর ১৪৬ নম্বর ক্যাম্পের শরণাপন্ন হন পরিবারের সদস্যরা। তারপরেই বিএসএফ এবং বিজিবির ফ্ল্যাগ মিটিং হয়। মঙ্গলবার রাতে ছাড়া পান দুই জন চাষী। ঘটনায় আতঙ্কে রয়েছে সীমান্তের কৃষকরা।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালের পরেই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা তারকা ক্রিকেটারের

পরিবার ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তের জমিতে কাজে যান জলঙ্গির হোগলারদাইড় ও বিশ্বাসপাড়া নিবাসী কানু হালদার ও আবু সৈয়দ। জমিতে সর্ষে মাড়াইয়ের সময় কাছেই জমিতে থাকা টিউবয়েলে জল খেতে যায় তাঁরা। তখন ৮ জন বিজিবি জওয়ানের সদস্যরা এসে আচমকা ধরে নিয়ে যায় বাংলাদেশের চল্লিশপাড়া ক্যাম্পে। তাদের বিজিবি জানায়, বাংলাদেশী একজনকে ধরেছে বিএসএফ, তাকে না ছাড়লে বিজিবি তাদের ছাড়বে না। এদিকে ভারতীয় দু’জনকে আটক করার খবর জানতে পেরেই জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলাম রকি ও ঐ দুই পরিবারের সদস্যরা বিএসএফের সঙ্গে কথা বলে।

বিএসএফ, বিজিবির সঙ্গে যোগাযোগ করে। মঙ্গলবার রাতের দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ওই কৃষকদের ফিরিয়ে আনে ১৪৬ নং বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, একজন বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে। যাকে ওই ভাবে ছাড়া সম্ভব নয়।

Next Article

Accident: পুরীর মন্দির, সমুদ্র থেকে বহু স্মৃতি নিয়ে ফিরছিলেন, মাঝেই বড় দুর্ঘটনা! মুহূর্তেই সব শেষ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর