মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

India ICC Champions Trophy 2025 Champion PM Narendra Modi CM Mamata Banerjee President Droupadi Murmu Greats Team India, চ্যাম্পিয়ন ভারতকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদি-মুখ্যমন্ত্রী মমতার, বার্তা দিলেন রাষ্ট্রপতিও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৪০ সময় দেখুন


News18News18
News18

নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ফাইনাল জয়ের পর সেলিব্রেশন মোডে গোটা দেশ। ক্রিকেট ইতিহাসে সবথেকে বেশি তৃতীয়বার এই আইসিসি ইভেন্ট জিতল ভারতীয় দল। এই ঐতিহাসিক সাফল্যের পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করেন তিনি। নরেন্দ্র মোদি লেখেন,”একটা অসাধারণ ম্যাচ ও অসাধারণ ফল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে নিয়ে আসায় ভারীয় ক্রিকেট দলকে নিয়ে গর্বিত। পুরো প্রতিযোগিতায় অনবদ্য ক্রিকেট খেলেছে। এই সাফল্যের জন্য সকলকে শুভেচ্ছা।”

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন,”আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য হৃদয় থেকে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা। একমাত্র দল হিসেবে ভারত তৃতীয়বার এই প্রতিযোগিতা জিতল। ভারতীয় দলের সকল সদস্যকে শুভেচ্ছা। ভারতীয় দলের ভবিষ্যৎ উজ্জ্বল।”

ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে দেরি করেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,”আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য ভারতকে শুভেচ্ছা। একটি উত্তেজক টানটান ফাইনাল ম্যাচ হল। আমাদের ছেলেরা দুরন্ত খেলেছে ও ধারাবাহিকতার পরিচয় দিয়েছে। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পেরেছি।”

আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন ভারতের ঝুলিতে একের পর এক বিশ্বরেকর্ড, আরও একবার সবার উপরে তেরঙা

প্রসঙ্গত, দুবাইতে টানটান ফাইনালে কিউইদের ৪ উইকেটে হারাল ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৫১ রানে করে ব্ল্যাক ক্যাপসরা। জবাবে ফাইনালে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৭৬ রানে অনবদ্য ইনিংস খেলেন রোহিত শর্মা। উল্লেখযোগ্য অবদান রাকলেন শুভমান গিল, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়ারা। ৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত। সর্বোচ্চ তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল টিম ইন্ডিয়া।

বাংলা খবর/ খবর/খেলা/

চ্যাম্পিয়ন ভারতকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদি-মুখ্যমন্ত্রী মমতার, বার্তা দিলেন রাষ্ট্রপতিও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর