বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

India Pakistan লজ্জা নেই পাকিস্তানের! ‘অপারেশন সিঁদুরে’ কোমড় ভেঙে পাল্টা গোলাবর্ষণ পাক সেনার, পুঞ্চে মৃত ১৫ নাগরিক! আহত ৪৩ clash after Operation Sindoor Pakistan army firing poonch 15 civilians killed 43 injured

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫৫ সময় দেখুন


Last Updated:

India Pakistan: বুধবার ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুরের’ পরেই পাকিস্তান সেনা সীমান্তে শুরু করেছে ভারী গোলবর্ষণ৷

লজ্জা নেই পাকিস্তানের!লজ্জা নেই পাকিস্তানের!
লজ্জা নেই পাকিস্তানের!

নয়াদিল্লি: পেহলগাঁও জঙ্গি হামলার মধুর প্রতিশোধ নিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাক সেনাও। পাক সেনাকে ‘যা খুশি’ করার ছাড়পত্রও দিয়ে দিয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই পরিস্থিতিতে পাকিস্তানের গোলাবর্ষণে কমপক্ষে ১৫ ভারতীয়ের মৃত‍্যু হয়েছে।

বুধবার ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুরের’ পরেই পাকিস্তান সেনা সীমান্তে শুরু করেছে ভারী গোলবর্ষণ৷ পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের একাধিক জায়গায় জঙ্গি শিবিরগুলিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এরপর থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে কমপক্ষে ১৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে৷ ৪৩ জন আহত হয়েছেন৷ সংবাদসংস্থা ANI সূত্রে এমনই খবর।

জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের জবাব দিতে পাকিস্তান গোলাগুলি-শেল ছুড়তে শুরু করে। পুঞ্চ ও তাংধর এলাকায় চলে বেপরোয়া বোমা বর্ষণ। তাতে ১৫ জনের মৃত্যু হয়। পুঞ্চ এবং রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা(LOC) বরাবর সামনের গ্রামগুলিতে ভারী মর্টার শেল নিক্ষেপ করে চলেছে পাকিস্তান সেনাবাহিনী। গোলাগুলিতে দুই সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন। দুজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন অফিসাররা। একজন সেনা অফিসার বলেছেন, “একটি শেল একটি বাস স্ট্যান্ডে আছড়ে পড়ে, বাসটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এক সেনা অফিসার জানিয়েছেন, পুঞ্চের কৃষ্ণা ঘাটি, শাহপুর এবং মানকোট, রাজৌরি জেলার লাম, মাঞ্জাকোট এবং গম্বীর ব্রাহ্মণ লক্ষ্য করে গোলাগুলি চালানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীও পাকিস্তানের দিকে পাল্টা আক্রমণ করে। পাকিস্তানের সঙ্গে ভারতের পশ্চিম সীমান্তে বিএসএফ-কে চরম সতর্কতায় রাখা হয়েছিল।

আরও একটি উল্লেখযোগ্য বিষয়, পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলোর ছবি স্যাটেলাইটের মাধ্যমে সেনার ওয়্যার কন্ট্রোলরুমে চলে আসে। জঙ্গিদের প্রশিক্ষণ কোথায় চলছে, তা বোঝা অত্যন্ত সহজ হয়ে গিয়েছিল ভারতীয় সেনার কাছে। বেছে বেছে সেই সব ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়। তারপর থেকে শেলিং জারি রেখেছে পাকিস্তান। পাল্টা দিচ্ছে ভারতীয় সেনাও।

বাংলা খবর/ খবর/দেশ/

India Pakistan: লজ্জা নেই পাকিস্তানের! ‘অপারেশন সিঁদুরে’ কোমড় ভেঙে পাল্টা গোলাবর্ষণ পাক সেনার, পুঞ্চে মৃত ১৫ নাগরিক! আহত ৪৩

Next Article

Indian Army Colonel Sophiya Qureshi: অপারেশন সিঁদুরের পর গোটা দেশ গর্বিত কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে, তখন কী বলছেন তাঁর বাবা মা?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর