মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

India Pakistan Tension: বেকারির নাম ‘করাচি’ কেন? অবিলম্বে পাল্টাতে হবে নাম! ৭২ বছরের পুরনো খাবারের দোকান ঘিরে চরমে বিক্ষোভ karachi bakery faces strong protest regarding its name in hyderabad amid india paksitan tension

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন


Last Updated:

Operation Sindoor:বিক্ষোভে শামিল প্রতিবাদীদের দাবি, পাকিস্তানের কোনও শহরের নামে যে ব্যবসায়িক সংস্থার নামকরণ করা হয়েছে, ভারতের মাটিতে সেটা চলতে দেওয়া যায় না৷ বিশেষ করে যখন দেশবাসীর আবেগ অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় আছে৷

এই পরিস্থিতিতে বিপাকে হায়দরাবাদের ‘করাচি বেকারি’এই পরিস্থিতিতে বিপাকে হায়দরাবাদের ‘করাচি বেকারি’
এই পরিস্থিতিতে বিপাকে হায়দরাবাদের ‘করাচি বেকারি’

হায়দরাবাদ: পহেলগাঁও হামলা এবং তার দু’ সপ্তাহের মধ্যে ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর-এর পর চরমে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা। এই আবহে তুঙ্গে জাতীয়তাবাদ এবং দেশপ্রেম। এই পরিস্থিতিতে বিপাকে হায়দরাবাদের ‘করাচি বেকারি’। পুরনো এবং নামী এই বেকারি ঘিরে সম্প্রতি বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা দাবি তোলেন, অবিলম্বে পাল্টাতে হবে বেকারির নাম।

বিক্ষোভে শামিল প্রতিবাদীদের দাবি, পাকিস্তানের কোনও শহরের নামে যে ব্যবসায়িক সংস্থার নামকরণ করা হয়েছে, ভারতের মাটিতে সেটা চলতে দেওয়া যায় না৷ বিশেষ করে যখন দেশবাসীর আবেগ অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় আছে৷ হায়দরাবাদের বেগমপেটে করাচি বেকারির মূল তথা গুরুত্বপূর্ণ আউটলেটের সামনে বিক্ষোভে জড়ো হন জনতা৷

তবে বিক্ষোভকারীদের উষ্মা উড়িয়ে দিয়ে করাচি বেকারির কর্তৃপক্ষের দাবি, তাঁরা মননে ও আচরণে সম্পূর্ণ ও আদ্যন্ত ভারতীয়৷ মালিকপক্ষের দাবি, তাঁদের শিকড় প্রোথিত ভারতেই৷ ১৯৪৭ সালে স্বাধীনতা এবং দেশভাগের কয়েক বছর পরই বেকারির নামকরণে ‘করাচি’ আসে৷ বেকারির মালিকপক্ষের দাবি, ‘‘হায়দরাবাদে ১৯৫৩ সালে করাচি বেকারি প্রতিষ্ঠা করেছিলেন খনচাঁদ রমনানি৷ তিনি দেশভাগের পর পাকিস্তান ছেড়ে এসেছিলেন ভারতে৷’’ বর্তমানে তাঁর নাতি দোকানের দায়িত্ব সামলাচ্ছেন৷ তাঁরা দোকানের নাম পাল্টাতে চান না বলেই জানিয়েছেন৷

করাচি বেকারির মালিকের কাতর আর্জি, ‘‘মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে আমরা অনুরোধ করছি যাতে বেকারির নাম না পাল্টানোর ক্ষেত্রে আমরা তাঁদের পাশে পাই৷ অনুগ্রহ করে আমাদের পাশে থাকুন৷ আমরা ভারতীয় ব্র্যান্ড৷ কোনও পাকিস্তানি ব্র্যান্ড বা সংস্থা নই৷’’

বিতর্কিত প্রশ্ন এড়াতে, তাঁদের জাতীয়তাবাদ নির্দ্বিধায় প্রতিষ্ঠা করতে হায়দরাবাদ জুড়ে তাদের বিভিন্ন আউটলেটে সাইনবোর্ডের উপরে ভারতের জাতীয় পতাকা প্রতিষ্ঠা করেন করাচি বেকার কর্তৃপক্ষ৷ কিন্তু তাতেও বিক্ষোভ এড়ানো যায়নি৷ তবে করাচি বেকারির নাম নিয়ে ভারতের মাটিতে বিক্ষোভ এই প্রথম নয়৷ ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর বেঙ্গালুরু শহরে আমজনতার রোষের মুখে তাদের সাইনবোর্ডে ‘করাচি’ শব্দটি ঢেকে ফেলতে বাধ্য হন জনপ্রিয় এই বেকারির কর্তৃপক্ষ৷

বাংলা খবর/ খবর/দেশ/

India Pakistan Tension: বেকারির নামে পাকিস্তানের শহর ‘করাচি’ কেন? অবিলম্বে পাল্টাতে হবে নাম! ৭২ বছরের পুরনো খাবারের দোকান ঘিরে চরমে বিক্ষোভ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর