Last Updated:
দুই দেশের মধ্যে প্রতি রাতেই আকাশপথে যুদ্ধ চলছে৷ অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে গিয়ে গত দু দিনে বার বার মুখ পুড়েছে পাকিস্তানের৷ সীমান্ত লাগোয়া ভারতের বিভিন্ন সেনা ঘাঁটি এবং জনবসতিপূর্ণ অঞ্চলকে নিশানা করে ড্রোন এবং মিসাইল ছুড়েও ব্যর্থ হয়েছে পাকিস্তান৷ পাকিস্তানি হামলা রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম৷
এবার পাকিস্তানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনল ভারত৷ এ দিন ভারতীয় বিদেশমন্ত্রকের সাংবাদিক বৈঠকে ভারতীয় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, ঝুঁকিপূর্ণ জেনেও এই পরিস্থিতির মধ্যেও নিজেদের এয়ারস্পেস বা আকাশসীমা সাধারণ বিমানের জন্য খুলে রেখেছে পাকিস্তান৷ যদিও ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই সীমান্ত লাগোয়া এলাকায় নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে৷
ভারতীয় সেনা এবং বিদেশমন্ত্রকের অভিযোগ, আকাশসীমা খুলে রেখে যাত্রীবাহী বিমানগুলিকে আসলে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান৷
গত মে সাড়ে আটটা নাগাদ ভারতকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে পাকিস্তান৷ ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার ব্যোমিকা সিং অভিযোগ করেন, পাকিস্তান ভাল ভাবেই জানত যে ড্রোন এবং মিসাইল হামলার যথাযোগ্য জবাব দেবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম৷ তা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ এলাকায় নিজেদের এয়ারস্পেস বন্ধ করেনি তারা৷ গত ৭ মে রাত সাড়ে আটটা নাগাদ ড্রোন এবং মিসাইল হামলা চালায় পাকিস্তান৷ ওই সময় করাচি থেকে লাহোরের মধ্যের এয়ারস্পেস খুলে রাখা হয়েছিল৷ ফলে ওই সময়ের মধ্যে বেশকিছু যাত্রীবাহী বিমান ওই আকাশপথ ব্যবহার করছিল৷ ভারত সেই সময় জবাব দিলে ওই বিমানগুলির ক্ষতির সম্ভাবনা ছিল৷ এর মধ্যে নির্দিষ্ট করে একটি এয়ারবাস ৩২০ মডেলের বিমানও ছিল৷ যদিও ভারতীয় বায়ুসেনার নজরে বিষয়টি ধরা পড়ে এবং বিমানযাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় বায়ুসেনা যথেষ্ট সংযম দেখায়৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
India Pakistan War: আকাশসীমা খুলে রেখে বিরাট ফাঁদ পেতেছিল পাকিস্তান, ঢাল সাধারণ বিমানযাত্রীরা! ধরে ফেলল ভারতীয় বায়ুসেনা