বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

Indian Army: তলিয়ে গেলেন পাহাড়ি খাদে, সহ-যোদ্ধাদের বাঁচাতে গিয়ে শহিদ ভারতীয় সেনার লেফটেন্যান্ট শশাঙ্ক| Indian Army: Indian Army Lieutenant Shashank Martyred While Rescuing Comrades in Mountain Gorge Accident

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন


Last Updated:

তুষারপাতের জেরে আটকে পড়া ৫ জওয়ানকে তিনি উদ্ধার করেন। কিন্তু নিজে আর ফিরতে পারলেন না! উত্তর সিকিমের উঁচু পার্বত্য এলাকায় টহলদারির সময় আটকে পড়া ৫ সহ-যোদ্ধাকে বাঁচাতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি

ভারতীয় সেনার লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি
Image: News18ভারতীয় সেনার লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি
Image: News18
ভারতীয় সেনার লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি
Image: News18

সিকিম: নিজের জীবন বাজি রেখে সহ-যোদ্ধাদের বাঁচাতে গিয়েছিলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট! তুষারপাতের জেরে আটকে পড়া ৫ জওয়ানকে তিনি উদ্ধার করেন। কিন্তু নিজে আর ফিরতে পারলেন না! উত্তর সিকিমের উঁচু পার্বত্য এলাকায় টহলদারির সময় আটকে পড়া ৫ সহ-যোদ্ধাকে বাঁচাতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নর্থ সিকিমের চু জংশন এলাকায়।

জানা যায়, ২৩ বছর বয়সী লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি বৃহস্পতিবার দল নিয়ে যান উত্তর সিকিমের চুজংশন এলাকায়। সেখানে টহলদারির সময় তুষারপাতে আটকে পড়েছিলেন ৫ জওয়ান। তাঁদের বাঁচানোর সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন শশাঙ্ক। পা পিছলে যায় পাহাড়ি খাদে, সোজা গিয়ে পড়েন নীচ দিয়ে বয়সে যাওয়া খরস্রোতা নদীতে।

মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সেনা ছাউনিতে। শহিদ জওয়ানের দেহ উদ্ধারের পর শুক্রবার আনা হয় শিলিগুড়ির বেঙডুবি সেনা ছাউনিতে। সেখানেই তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। তার পর শহিদের কফিনবন্দি দেহ পাঠানো হয় তাঁর অযোধ্যার বাড়ির উদ্দেশে।

বাংলা খবর/ খবর/দেশ/

Indian Army: তলিয়ে গেলেন পাহাড়ি খাদে, সহ-যোদ্ধাদের বাঁচাতে গিয়ে শহিদ ভারতীয় সেনার লেফটেন্যান্ট শশাঙ্ক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর