মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Indian Cricketer Mohammed Shami s Estranged Wife Hasin Jahan Reacts After Alimony Order Says This Amount Is Nothing, আরও বড় ধাক্কা খেতে চলেছেন শামি! এবার হাসিন যা দাবি করলেন, জানলে চমকে যাবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন


Last Updated:

Mohammed Shami, Hasin Jahan: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান তার ও কন্যার জন্য মাসিক ভরণপোষণ বাবদ ৪ লক্ষ টাকা পাওয়ার নির্দেশকে “দীর্ঘ লড়াইয়ের পর জয়” হিসেবে অভিহিত করেছেন।

News18News18
News18

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান তার ও কন্যার জন্য মাসিক ভরণপোষণ বাবদ ৪ লক্ষ টাকা পাওয়ার নির্দেশকে “দীর্ঘ লড়াইয়ের পর জয়” হিসেবে অভিহিত করেছেন। কলকাতা হাই কোর্টের রায়ে বলা হয়েছে, শামিকে প্রতি মাসে হাসিনকে ১.৫ লক্ষ টাকা এবং তাদের কন্যাকে ২.৫ লক্ষ টাকা দিতে হবে।

২০১৫ সালে এই দম্পতির কন্যা সন্তানের জন্ম হয় এবং ২০১৮ সালে হাসিন শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন। এর পর থেকেই তারা বিবাহবিচ্ছেদ ও ভরণপোষণের মামলা নিয়ে আইনি লড়াইয়ে রয়েছেন। হাসিন জানান, “আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এখন আমি আমার মেয়েকে ভালো শিক্ষা দিতে পারব ও একটি সম্মানজনক জীবন দিতে পারব। তবে শামির আয় ও জীবনযাত্রার সঙ্গে তুলনা করলে এই টাকা কিছুই নয়।”

হাসিন আরও বলেন,”আপনি যদি শামির জীবনযাত্রা দেখেন, তার যেভাবে স্ট্যাটাস রয়েছে, তার আয় যে পরিমাণ, তার তুলনায় এই পরিমাণ টাকা কিছুই নয়… আমরা সাত বছর আগে আদালতে ১০ লক্ষ টাকা দাবি করেছিলাম। তখন থেকে শামির আয়ও বেড়েছে, মূল্যস্ফীতিও বেড়েছে। যে মর্যাদায় ও জীবনযাপন করে, আমার মেয়ে ও আমি সেই একই মর্যাদায় জীবনযাপন করার অধিকার রাখি।”

হাসিনের আইনজীবী ইমতিয়াজ আহমেদ জানান, “২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত হাসিন বহু কষ্ট সহ্য করেছেন। শেষমেশ আদালতে ন্যায়বিচার হয়েছে। হাই কোর্ট ট্রায়াল কোর্টকে নির্দেশ দিয়েছে ছয় মাসের মধ্যে মূল মামলার রায় দিতে।” তিনি আরও জানান, ভবিষ্যতে ভরণপোষণের পরিমাণ বাড়িয়ে ৬ লক্ষ পর্যন্ত করা হতে পারে, কারণ হাসিনের দাবি ছিল যথাক্রমে ৭ লক্ষ ও ৩ লক্ষ টাকা।

বাংলা খবর/ খবর/খেলা/

Mohammed Shami: আরও বড় ধাক্কা খেতে চলেছেন শামি! এবার হাসিন যা দাবি করলেন, জানলে চমকে যাবেন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর