Last Updated:
কলকাতা: সিকিমে রেলপথের কাজ দ্রুত শুরু করতে নির্দেশ দিল কেন্দ্র। সিকিমের মেল্লি থেকে জোরথাং, লেগশিপ হয়ে ডেন্টাম এই পথে রেললাইন পাতার জন্য অবশেষে জরিপের কাজ শুরু হচ্ছে। চলতি মাসেই এই রেল পথের জন্য অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রের তরফে অতি দ্রুত জরিপের কাজ শেষ করতে বলা হয়েছে। সিকিমের কাছের ডেন্টাম হল ভারত-নেপাল সীমান্তের কাছে এক প্রত্যন্ত এলাকা। কৌশলগত দিক থেকে নেপাল অবধি রেলপথ দ্রুত শেষ করতে চায় ভারত।
আগামী দিনে সীমান্ত এলাকায় এই রেল পথের গুরুত্ব বাড়ছে। মেল্লি-ডেন্টাম লাইনের দৈর্ঘ্য মোটামুটি ৭৫ কিলোমিটার। সেবক-রংপো রেল পথে লাইন পাতার কাজ চলছে। ২০২৭ সালে এই প্রকল্প দিয়ে ট্রেন ছুটবে। আর নতুন রেলপথ দিয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে নেপালের খুব কাছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 29, 2025 12:17 AM IST