মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Indian Railways পাকিস্তানকে চাপে ফেলতে এবার আসরে ভারতীয় রেল! কাশ্মীরে তৈরি হল উত্তর রেলের নয়া ডিভিশন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


Last Updated:

Indian Railways: ভারতীয় রেলের নয়া জম্মু ডিভিশনের গেজেট নোটিফিকেশন। আগামী পয়লা জুন থেকে ভারতীয় রেলের এই ডিভিশন কাজ করবে। পাঠানকোট-জম্মু-শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন-শ্রীনগর-বারামুল্লা, পাঠানকোট-বাটালা, পাঠানকোট-ভোগপুর, পাঠানকোট-যোগীন্দর নগর এই চার সেকশন এর অন্তর্ভুক্ত করা হল। মোট ৭৪২ কিমি অংশ এই ডিভিশনের অন্তর্ভুক্ত করা হল।

উত্তর রেলউত্তর রেল
উত্তর রেল

ভারতীয় রেলের নয়া জম্মু ডিভিশনের গেজেট নোটিফিকেশন। আগামী পয়লা জুন থেকে ভারতীয় রেলের এই ডিভিশন কাজ করবে। পাঠানকোট-জম্মু-শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন-শ্রীনগর-বারামুল্লা, পাঠানকোট-বাটালা, পাঠানকোট-ভোগপুর, পাঠানকোট-যোগীন্দর নগর এই চার সেকশন এর অন্তর্ভুক্ত করা হল। মোট ৭৪২ কিমি অংশ এই ডিভিশনের অন্তর্ভুক্ত করা হল।

সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের আবহে রেলকে আরও অপারেশনাল করতে এই ডিভিশন গুরুত্ব পাবে। চেনাব রেল সেতু এই সেকশনের অন্তর্ভুক্ত। বর্তমান ফিরোজপুর বিভাগ থেকে আলাদা হয়ে, জম্মু বিভাগটি চলতি বছরের ৬ জানুয়ারি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

“সাধারণ অবগতির জন্য জানানো যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার ১.০৬.২০২৫ থেকে উত্তর রেলওয়ের অধীনে জম্মু তাওয়াইতে সদর দপ্তর সহ একটি নতুন বিভাগ গঠন করছে,” বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।      বিজ্ঞপ্তি অনুসারে, নতুন বিভাগের আওতাধীন এলাকাগুলি হল পাঠানকোট – জম্মু – শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন – শ্রীনগর – বারামুল্লা সেকশন (৪২৩ কিমি); ভোগপুর সিরওয়াল – পাঠানকোট (৮৭ কিমি); বাটালা (ব্যতীত) – পাঠানকোট (৬৮ কিমি) এবং পাঠানকোট – জোগিন্দর নগর (১৬৪ কিমি)।

“নতুন জম্মু বিভাগ গঠনের ফলে, ফিরোজপুর বিভাগ সংশোধিত এখতিয়ারের উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করবে, যা উপরোক্ত বিভাগগুলি বাদে ফিরোজপুর বিভাগের বিদ্যমান এখতিয়ার গঠন করবে,” বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। “নতুন জম্মু বিভাগ এবং ফিরোজপুর বিভাগের মধ্যে বিভাগীয় সীমানা জলন্ধর – পাঠানকোট সেকশনে ২৭.৭৫০ কিলোমিটার এবং অমৃতসর – পাঠানকোট সেকশনে ৩৯.১৫০ কিলোমিটার হবে,” এতে আরও বলা হয়েছে।

উত্তর রেলের এই জম্মু ডিভিশন ‘শুধু জম্মু ও কাশ্মীর নয়, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব এবং লেহ-লাদাখের বেশ কয়েকটি শহরকেও উপকৃত করবে’ বলে প্রধানমন্ত্রী আগেই উল্লেখ করেছিলেন।সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের আবহে এই নয়া রেল বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে এই জম্মু ডিভিশন আগামী দিনে পর্যটকদের জন্য সুবিধা করে দেবে। আগামীকাল থেকেই কাজ শুরু করে দেবে এই নয়া ডিভিশন।

বাংলা খবর/ খবর/দেশ/

West Bengal news: পাকিস্তানকে চাপে ফেলতে এবার আসরে ভারতীয় রেল! কাশ্মীরে তৈরি হল উত্তর রেলের নয়া ডিভিশন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর