সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

Indians Missing in Iran Update: তেহরানে পা দিয়েই অপহরণকারীদের খপ্পরে, অবশেষে উদ্ধার ইরানে নিখোঁজ তিন ভারতীয়!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭৮ সময় দেখুন


Last Updated:

অস্ট্রেলিয়া যাওয়ার পথে ইরানে এসেছিলেন তিন ভারতীয়৷ সেখানে স্থানীয় একটি পর্যটন সংস্থা তাঁদের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল বলে খবর৷

তিন ভারতীয়কে উদ্ধার করল ইরান পুলিশ৷ ফাইল ছবি, রয়টার্স৷ তিন ভারতীয়কে উদ্ধার করল ইরান পুলিশ৷ ফাইল ছবি, রয়টার্স৷
তিন ভারতীয়কে উদ্ধার করল ইরান পুলিশ৷ ফাইল ছবি, রয়টার্স৷

ইরানে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া তিন ভারতীয়ের খোঁজ মিলল৷ ওই তিনজন ভারতীয়কেই অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করেছে ইরান পুলিশ৷ ইরানের আধা সরকারি তানসিম সংবাদসংস্থা এই খবর জানিয়েছে৷ পরে ইরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিন ভারতীয়ের উদ্ধার হওয়ার খবর জানানো হয়েছে৷ নিখোঁজ তিন ভারতীয়ই পঞ্জাবের বাসিন্দা৷

ইরানের সংবাদসংস্থার খবর অনুযায়ী, গত ১ মে ওই তিন ভারতীয়কে অপহরণ করা হয়েছিল৷ এর পর অপহরণকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে দক্ষিণ তেহরানের শহর ভারামিন থেকে ওই তিন জন ভারতীয়কে উদ্ধার করে ইরান পুলিশ৷

অস্ট্রেলিয়া যাওয়ার পথে ইরানে এসেছিলেন তিন ভারতীয়৷ সেখানে স্থানীয় একটি পর্যটন সংস্থা তাঁদের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল বলে খবর৷ যেদিন তাঁরা তেহরানে পা দেন, সেদিনই ওই তিন ভারতীয়কে অপহরণের অভিযোগ পেয়েছিল ইরান পুলিশ৷ গত ২৯ মে দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, তিন ভারতীয়ের অপহরণের অভিযোগটি তারা তদন্ত করে দেখছে৷ ইরানের বিদেশমন্ত্রক এবং পুলিশ বিভাগ এ নিয়ে সমন্বয় রেখে কাজ করছে বলেই জানানো হয়৷

অপহৃত ওই তিন ভারতীয় হলেন পঞ্জাবের সাংগ্রুরের বাসিন্দা হুসানপ্রীত সিং, এসবিএস নগরের বাসিন্দা যশপাল সিং এবং হোসিয়ারপুরের বাসিন্দা অমৃতপাল সিং৷ তাঁদের পরিবারের অভিযোগ ছিল, অপহরণের পর ওই তিন ভারতীয়ের মুক্তিপণ চেয়ে যোগাযোগ করে অপহরণকারীরা৷ এমন কি, অপহৃত তিন জনের হাত পা বাঁধা অবস্থায় ছবি এবং ভিডিও পাঠানো হয়৷ যেখানে অপহৃত তিন ভারতীয়ের শরীরে কাটা দাগ এবং আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল৷

অপহৃতদের মধ্যে একজন হুসানপ্রীত সিংয়ের মায়ের অভিযোগ, অস্ট্রেলিয়া পৌঁছে দেওয়ার নাম করে তাঁর ছেলের থেকে এক এজেন্ট মোটা টাকা নিলেও শেষ পর্যন্ত কুখ্যাত ডাঙ্কি রুট দিয়ে তাঁকে ইরানে পাঠানো হয়৷ তিন ভারতীয়কে উদ্ধারের জন্য তেহরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

Indians Missing in Iran Update: তেহরানে পা দিয়েই অপহরণকারীদের খপ্পরে, অবশেষে উদ্ধার ইরানে নিখোঁজ তিন ভারতীয়!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom