বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

Indo Pak Relation: বাণিজ্য-যুদ্ধ শুরু! পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা জারি ভারতের, আজ থেকেই বন্ধ সব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন


Last Updated:

বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টরেট জেনারেল ওই নির্দেশিকায় জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা এবং জন নীতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই নিষেধাজ্ঞা ভাঙতে গেলে ভারত সরকারের বিশেষ অনুমোদন প্রয়োজন হবে৷

News18News18
News18

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে আবারও কড়া পদক্ষেপ করল ভারত৷ এবার পাকিস্তান থেকে ভারতে যাবতীয় দ্রব্যের আমদানি বন্ধ করে দিল সরকার৷ বিবৃতি জারি করে তা জানিয়ে দেওয়া হল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে৷ বিবৃতিতে জানানো হয়েছে, আজ, রবিবার থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম৷ সম্প্রতি উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ‘‘পাকিস্তানের মোকাবিলা করার জন্য ভারত কেবলমাত্র অস্ত্রের উপর নির্ভর করে না৷’’

২ মে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে জারি করা ওই নির্দেশিকায় লেখা হয়েছে, ‘‘পাকিস্তান থেকে আসা যে কোনও পণ্যের ডিরেক্ট বা ইনডিরেক্ট আমদানি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে৷’’ এবিষয়ে ২০২৩ সালের বৈদেশিক বাণিজ্য নীতির একটি বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে৷

বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টরেট জেনারেল ওই নির্দেশিকায় জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা এবং জন নীতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই নিষেধাজ্ঞা ভাঙতে গেলে ভারত সরকারের বিশেষ অনুমোদন প্রয়োজন হবে৷

সাধারণত, পাকিস্তান থেকে রকসল্ট, ড্রাই ফ্রুট, তামা, কাচের জিনিসপত্র, জৈব রাসায়নিক, সালফার, ফল এবং বাদাম এবং কিছু তেলবীজ আমদানি করা হয় ভারতে৷

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় গুলি করে খুন করা হয় ২৬ নিরপরাধ পর্যটককে৷ ঘটনার পিছনে পাকিস্তানি জঙ্গিরা ছিল বলে জানতে পেরেছে গোয়েন্দারা৷ হামলা চালিয়েছিল পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-এ-তৈবার ছায়া সংগঠন টিআরএফ৷

হামলার পরেই ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত৷ একমাত্র এই পথেই দু’দেশের মধ্যে বাণিজ্য চলত৷ হামলার পর, ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমে তলানিতে পৌঁছেছে৷ শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ বন্ধ করা হয়েছে পাকিস্তানের আকাশসীমা৷ ভারতে পাক হাই কমিশনের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে৷ ভারত পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা বাতিল করেছে এবং ভারতে বসবাসকারী সকলকে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য সময়সীমা দিয়ে দিয়েছে, যার মধ্যে চিকিৎসা ভিসাধারী পাকিস্তানিরাও অন্তর্ভুক্ত।

বাংলা খবর/ খবর/দেশ/

Indo Pak Relation: বাণিজ্য-যুদ্ধ শুরু! পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা জারি ভারতের, আজ থেকেই বন্ধ সব

Next Article

Viral Wedding: স্টেশনে ট্রেন থামতেই হাজির প্রেমিক! পরিবারের সামনে কোলে তুলে প্রেমিকার সিঁথিতে সিঁদুর…! তারপর যা ঘটল অবিশ্বাস্য



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর