কলকাতা: মেটার মালিকানাধীন জনপ্রিয় ফটো এবং ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল ইনস্টাগ্রাম। বর্তমানে এই ইনস্টাগ্রাম একটি খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
ইনস্টাগ্রাম একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা ইউজারদের একটি স্টোরিতে একাধিক ইউজারদের ট্যাগ করার অনুমতি দেবে। ইনস্টাগ্রামের এই নতুন ফিচারের নাম হল গ্রুপ মেনশন ফিচার।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোঁসেরি তাদের এই নতুন ফিচারের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন “ইউজাররা একবার একটি গ্রুপের উল্লেখ করলে, গ্রুপের যে কেউ তা স্বয়ংক্রিয়ভাবে নতুন স্টোরিতে সবাইকে ট্যাগ করতে পুনরায় ব্যবহার করতে পারেন। সুতরাং কোনও ইউজার যদি বন্ধুদের সঙ্গে গ্রীষ্মকালীন ভ্রমণে থাকেন তাহলে তিনি প্রত্যেক ইউজারকে পৃথকভাবে ট্যাগ করা ছাড়াই আরও সহজে সবাইকে অন্তর্ভুক্ত করতে পারেন নিজের পোস্টে।”
আরও পড়ুন- ১৮ অগাস্ট শুরু হবে Samsung-এর দুর্দান্ত দুটি ফোনের সেল! আগেভাগে তৈরি থাকুন
এই ফিচার ইনস্টাগ্রামের ইউজারদের সময় অনেকটাই বাঁচিয়ে দিতে পারে। অন্য দিকে, মেটা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ডিভাইসগুলির জন্য একটি আপডেট ইনস্টাগ্রাম অ্যাপেও নিয়ে এসেছে।
বিশেষভাবে ফোল্ডেবল স্ক্রিনের জন্য এই নতুন আপডেট ডিজাইন করা হয়েছে। এই আপডেটটি বিজোড় আকৃতির অনুপাত এবং লেআউট সমস্যাগুলির সমাধান করে, যা আগের সংস্করণগুলিতেও উপস্থিত ছিল।
এই নতুন ইউজার ইন্টারফেস নেভিগেশন অপশন, যেমন – হোম, সার্চ, নতুন পোস্ট, রিল, প্রোফাইল, লাইক এবং মেসেজ স্ক্রিনের বাম দিকে রাখে।
মেটার এই নতুন আপডেট নিশ্চিত করে যে, বিষয়বস্তু বড় পর্দায় ভালভাবে ফিট করবে। রিলগুলি এখন কোনও কালো বার ছাড়াই সঠিকভাবে দেখা যাবে এবং স্টোরি, ইমেজ এবং অ্যাপের মাধ্যমে নেভিগেট করা অনেক মসৃণ হবে। এর ফলে ইনস্টাগ্রামে যে কোনও বিষয় দেখা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
বিগত সপ্তাহে ইনস্টাগ্রাম আরও একটি ফিচার প্রকাশ করেছে, যা ইউজারদের অবাঞ্ছিত ডিএম রিকোয়েস্ট থেকে আরও ভালভাবে সুরক্ষা দেবে। এই ফিচারের সাহায্যে, যাঁরা কোনও ইউজারকে ফলো করেন না, তাঁদের কাছে ডিএম রিকোয়েস্ট পাঠাতে হলে, দুটি নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন।
আরও পড়ুন- OnePlus-এর স্ক্রিনে লাইফটাইম ওয়ারেন্টি! এখনই বিশদে জানুন নতুন সুবিধার কথা
প্রথমত ইউজাররা শুধুমাত্র একটি বার্তা পাঠাতে সক্ষম হবেন। এর ফলে অসংখ্য পরিমাণে ডিএম রিকোয়েস্ট পাঠানো যাবে না। দ্বিতীয়ত, ডিএম ইনভাইটেশনগুলি এখন কেবল টেক্সটভিত্তিক হবে, যার অর্থ হল ইউজাররা কেবলমাত্র সেই ব্যক্তিদের ফটো, ভিডিও বা অডিও বার্তা পাঠাতে পারেন যাঁরা চ্যাটের আমন্ত্রণ গ্রহণ করার পরে তাঁদের অনুসরণ করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram