মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

iPhone 13 Series Price in India: কেমন দাম হতে চলেছে iPhone 13 সিরিজের, জেনে নিন এক ঝলকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭০ সময় দেখুন
iPhone 13 Series Price in India: কেমন দাম হতে চলেছে iPhone 13 সিরিজের, জেনে নিন এক ঝলকে


#ক্যালিফোর্নিয়া: অবশেষে Apple (অ্যাপল)-এর ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং ইভেন্টে আত্মপ্রকাশ করেছে iPhone 13 সিরিজ। শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে iPhone 13 series। এই মাসের শেষেই ভারতের বাজারে বিক্রি শুরু হবে iPhone 13 এর নানা ধরনের মডেলের – iPhone 13 Mini, iPhone 13 Pro, iPhone 13 Pro Max। নতুন এই iPhone 13 বাজারে আসার আগেই তা নিয়ে জনতার প্রবল আগ্রহ। আর এই আগ্রহের মূল বিষয়বস্তু হল ভারতে এই iPhone 13 এর দাম ঠিক (iPhone 13 Series Price in India) কত হবে।

ভারতে iPhone 13-এর নতুন মডেলের দাম শুরু হবে প্রায় ৬৯,৯০০ টাকা থেকে। আর এই ফোনের বুকিং শুরু হবে ১৭ই সেপ্টেম্বর বিকাল ৫.৩০ থেকে। অ্যাপল ইন্ডিয়া অনলাইন স্টোরের (Apple India Online Store) মাধ্যমে বুকিং করতে হবে।

জেনে নিন iPhone 13 সিরিজের বিভিন্ন মডেল ও ভার‍িয়েন্টের দাম (iPhone 13 Series Price in India) – iPhone 13 Mini-র ১২৮ জিবির দাম হবে প্রায় ৬৯,৯০০ টাকা, ২৫৬ জিবির দাম হবে প্রায় ৭৯,৯০০ টাকা, ৫১২ জিবির দাম হবে প্রায় ৯৯,০০০ টাকা। iPhone 13 Mini ফোনের মডেল পাওয়া যাবে গোলাপি, নীল, লাল ইত্যাদি রঙের। iPhone 13 এর ১২৮ গিবির দাম হবে প্রায় ৭৯,৯০০ টাকা, ২৫৬ জিবির দাম হবে প্রায় ৮৯,৯০০ টাকা, ৫১২ জিবির দাম হবে প্রায় ১,০৯,৯০০ টাকা। iPhone 13 ফোনের মডেল পাওয়া যাবে গোলাপি, নীল, লাল ইত্যাদি রঙের।

iPhone 13 Pro-এর ১২৮ জিবির দাম হবে প্রায় ১,১৯,৯০০ টাকা, ২৫৬ জিবির দাম হবে প্রায় ১,২৯,৯০০ টাকা, ৫১২ জিবির দাম হবে প্রায় ১,৪৯,৯০০ টাকা। iPhone 13 Pro-এর ফোনের মডেল পাওয়া যাবে সিরিয়া নীল, সিলভার, গোল্ড এবং গ্রাফাইট রঙের।এই ফোনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর স্টোরেজ ১ টিবি। iPhone 13 Pro Max-এর ১২৮ জিবির দাম হবে প্রায় ১,২৯,৯০০ টাকা, ২৫৬ জিবির দাম হবে প্রায় ১,৫৯,৯০০ টাকা, ৫১২ জিবির দাম হবে প্রায় ১,৭৯,০০০ টাকা। iPhone 13 Pro Max -এর ফোনের মডেল পাওয়া যাবে সিরিয়া নীল, সিলভার, গোল্ড এবং গ্রাফাইট রঙের।

জানা গিয়েছে যে, অ্যাপল ইন্ডিয়া অনলাইন স্টোরে (Apple India Online Store) ১৭ সেপ্টেম্বর এর বুকিং শুরু হলেও ২৪ সেপ্টেম্বর থেকে এর ডেলিভারি শুরু হবে। iPhone 13 সিরিজের iPhone 13 Mini, iPhone 13 Pro, iPhone 13 Pro Max এই তিনটি মডেলের বুকিংই এক সঙ্গে শুরু হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর