বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

iphone-14-plus-discount-offer, আই ফোন ১৪-তে অফার – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১২১ সময় দেখুন
iphone-14-plus-discount-offer, আই ফোন ১৪-তে অফার – News18 Bangla


#কলকাতা: স্মার্টফোনের বাজারে iPhone-এর কদর সব সময়ই থাকে এক অন্য মাত্রায়। এমন কোনও স্মার্টফোন ইউজার সম্ভবত নেই যাঁরা কখনও না কখনও iPhone কেনার কথা ভাবেননি। কিন্তু আকাশছোঁয়া মূল্যের কারণে অনেকের স্বপ্নই অধরা থেকে যায়।

এবার গ্রাহকদের সেই স্বপ্নপূরণ হতে চলেছে। Apple-এর iPhone 14 Plus পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। ইমাজিন স্টোর থেকে প্রায় ৫ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে উপলব্ধ হচ্ছে ফোনটি।

আরও পড়ুন- ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা; নতুন বছরে Redmi-র ধামাকা Note 11 Pro!

সবচেয়ে আনন্দের বিষয় হল iPhone 14 Plus-এর ১২৮ জিবি এবং ১৫৬ জিবি উভয় মডেলেই এই ছাড় পাওয়া যাচ্ছে। এবারে জেনে নেওয়া যাক যে গ্রাহকরা ইমাজিনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে এই অফারের সুবিধা পেতে পারেন। ইমাজিনের নতুন বছরের এই অফার পেতে গ্রাহকদের এইচডিএফচি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করতে হবে৷

iPhone 14 Plus-এর ১২৮ জিবি এবং ১৫৬ জিবি মডেলের দাম যথাক্রমে ৮৯ হাজার ৯০০ টাকা এবং ৯৯ হাজার ৯০০ টাকা। এই অফারে গ্রাহকরা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ৪ হাজার ৭৯৬ টাকার ওয়েব ডিসকাউন্ট এবং ৩ হাজার টাকার ইনস্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন৷

ওয়েব ডিসকাউন্ট এবং ২৫৬ জিবি মডেলে গ্রাহকরা ৪ হাজার টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ iPhone 14 Plus মাত্র ৯১ হাজার ৯০৪ টাকায় কিনতে পারবেন।

গ্রাহকদের সুবিধার্থে এই অফারে ইএমআই অপশনও দেওয়া হচ্ছে। গ্রাহকরা নিজেদের সুবিধার্থে ইএমআইয়ের অফার অনুযায়ী ফোনটি কিনতে পারেন। তবে প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল, iPhone 14 Plus-এর এই অফারের মধ্যে কোনও এক্সচেঞ্জ অফার অন্তর্ভুক্ত নেই।

আরও পড়ুন- সেটিংসে ছোট্ট ভুলেই নষ্ট হতে পারে স্মার্টফোন! দেখে নিন কীভাবে ভাল থাকবে

iPhone 14 Plus-এর ফিচার

স্পেসিফিকেশন সম্পর্কে বলতে হলে এই মডেলে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির সুপাররেটিনা এক্সডিআর ডিসপ্লে এবং এটি Apple-এর নিজস্ব এ১৫ বায়োনিক প্রসেসরে চলে।

এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনের সঙ্গে উপলব্ধ- ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি। গ্রাহকরা নীল, স্টারলাইট, মিডনাইট ব্ল্যাক, বেগুনি এবং লাল এই কয়েকটি রঙের অপশনে ফোনটি কিনতে পারেন।

Published by:Suman Majumder

First published:

Tags: IPhone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর