সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

iPhone: বিক্রি করে দিচ্ছেন পুরনো iPhone? তার আগে এই কাজগুলো সেরে ফেলেছেন তো?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬২ সময় দেখুন
iPhone: বিক্রি করে দিচ্ছেন পুরনো iPhone? তার আগে এই কাজগুলো সেরে ফেলেছেন তো?


#কলকাতা: অনেকেরই শখ থাকে নতুন মোবাইল ফোন ব্যবহারের। আর তার জন্য অনেকেই বছরের অনেকবার মোবাইল ফোন পরিবর্তন করেন; সেক্ষেত্রে পুরনো ফোন বিক্রি করে দেন তাঁরা। অ্যাপল আইফোনের (Apple iPhone) ক্ষেত্রে রিসেল ভ্যালু ভালোই পাওয়া যায়। তাই অনেকে নতুন ফোন কেনার জন্য পুরনো ফোন বিক্রি করে দেন। কিন্তু এক্ষেত্রে ফোন বিক্রি করার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। কী কী বিষয় মাথায় রাখতে হবে?

আরও পড়ুন- কম দামে তাক লাগানো ফিচার্স-সহ ভারতের বাজারে এল Oppo A16

সমস্ত তথ্য যেন আইক্লাউড ড্রাইভে ট্রান্সফার করা হয়

আইফোন-এর ক্ষেত্রে ব্যবহারকারীরা তাদের সমস্ত তথ্য আইক্লাউডে (iCloud) রাখতে পারেন। সেক্ষেত্রে ফোন বিক্রি করার আগে ফোনে থাকা সমস্ত তথ্য আইক্লাউডে সঞ্চিত করে রাখতে হবে। এর ফলে নতুন যে ব্যক্তি ফোনটি ইউজ করবেন তিনি ওই তথ্য পাবেন না। পাশাপাশি কোনও তথ্য মুছে যাওয়ার সম্ভাবনা থাকবে না।

অফলাইন ডেটা আইটিউনে সেভ করে রাখা যেতে পারে

কারণ অনেক সময় আইক্লাউডে জায়গা থাকে না। সে ক্ষেত্রে আইটিউন (iTunes) ব্যবহার করা যেতেই পারে। আইটিউন অ্যাপ অথবা পিসি-তে ডাউনলোড করে সেখানে প্রয়োজনীয় তথ্য সঞ্চয় করে রাখা যেতে পারে।

ডিভাইজ আনপেয়ার করা

যে ফোনটি বিক্রি করা হচ্ছে তার সঙ্গে যদি অন্য কোন ডিভাইজ পেয়ার করা থাকে অথবা অন্য কোন ডিভাইজ সংযুক্তিকরণ করা থাকে তাহলে আনপেয়ার করে দিতে হবে। অ্যাপল ওয়াচ (Apple Watch) অ্যাপ এয়ারপড সহ একাধিক ডিভাইজ সংযুক্তিকরণ করা থাকলে তা বিক্রির আগে আনপেয়ার করতে হবে।

আইক্লাউড ড্রাইভ থেকে সাইন আউট

ফোন বিক্রির আগে অ্যাপ স্টোর (Apple App Store) থেকে এবং আইক্লাউড ড্রাইভ থেকে সাইন আউট হতে হবে। কারণ সাইন-ইন অবস্থায় ফোন রেখে বিক্রি করলে নতুন ব্যবহারকারী সমস্ত তথ্য অ্যাক্সেস করতে পারবে।

ফোন ফরম্যাট করা

ফোন বিক্রি করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে সেই ফোনে যেন কোনও রকম তথ্য না থাকে। তার জন্য ফোনে থাকা সমস্ত তথ্য মুছে দিতে হবে। যদি সম্ভব হয় ফোন বিক্রির আগে ফরম্যাট করলে সুবিধা হয়। এতে সমস্ত ব্যক্তিগত তথ্য মুছে যাবে।

কী ভাবে ফোন থেকে সমস্ত তথ্য মুছতে হবে? প্রথমে সেটিংস-এ যেতে হবে। তার পর সেখান থেকে যেতে হবে জেনারেল অপশনে। এবং তার পরে পাওয়া যাবে রিসেট অপশন। সব শেষে ইরেজ অপশনে ক্লিক করলেই সমস্ত তথ্য মুছে যাবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর