মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

IPL 2025 KKR Kolkata Knight Riders banner covered Sachin Tendulkar Sourav Ganguly MS Dhoni Virat Kohli photos at Eden Gardens during IPL, আইপিএল আসলেই সৌরভ-সচিন-ধোনি-কোহলিরা ইডেনে ‘মুখ দেখাতে’ পারেন না! কারণটা কী?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


Last Updated:

IPL 2025: প্রত্যেক বছর আইপিএল আসে আর বিজ্ঞাপনের চাদরে মুখ ঢাকা পড়ে ওঁদের। জানেন ওঁরা কারা? জানেন ইডেনে সৌরভ, সচিন, বিরাট, লক্ষ্মণরা আইপিএল আসলে আর মুখ দেখাতে পারেন না।

News18News18
News18

কলকাতা: প্রত্যেক বছর আইপিএল আসে আর বিজ্ঞাপনের চাদরে মুখ ঢাকা পড়ে ওঁদের। জানেন ওঁরা কারা? জানেন ইডেনে সৌরভ, সচিন, বিরাট, লক্ষ্মণরা আইপিএল আসলে আর মুখ দেখাতে পারেন না। বলা ভালো মুখ দেখাতে দেওয়া হয় না। আসলে তারা ঢাকা পড়ে যান বিরাট বিজ্ঞাপনের চাদরে। প্রত্যেক বছর আইপিএল আসে আবার চলে যায়। আর ঠিক এই দু মাস একইভাবে বছরের পর বছর মুখ দেখানো বারণ ক্রিকেট কিংবদন্তিদের। কিন্তু কেন? ভারতের ক্রিকেট নক্ষত্রকূল আইপিএল আসলেই ইডেনে ব্রাত্য হয়ে যান কেন?

এতদুর পড়ে আপনার মনে হতেই পারে হঠাৎ কেন সৌরভদের মুখ ঢাকা পড়ল! কি ঘটল হঠাৎ? প্রশ্নের উত্তর, হঠাৎ নয়, প্রত্যেক বছর আইপিএল আসলেই ক্রিকেট তারকাদের ছবি বিজ্ঞাপনে ঢাকা পড়ে। আর সিএবি কর্তাদের উদাসীনতার ছবি স্পষ্ট হয়। আসলে ক্রিকেটের নন্দনকানন ইডেনের ক্লাব-হাউজের বাইরে টাঙানো রয়েছে ক্রিকেটের এবং ক্রিকেটারদের বিভিন্ন সাফল্যের মুহূর্তের ছবি। যেগুলো কৃতিত্ব ইডেনের মাঠে কিংবা বিশ্ব ক্রিকেটের দরবারে।

সাধারণ দিনে ইডেনের সামনে গিয়ে তাকালেই দেখতে পাবেন, সৌরভের সেঞ্চুরি করার মুহূর্তের ছবি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের মুহূর্তে দ্রাবিড় লক্ষ্মণের ছবি, ৮৩ বিশ্বকাপ জয়ের মুহুর্তে কপিল দেবের ছবি, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ধোনিদের সেলিব্রেশনের ছবি থেকে পঙ্কজ রায় বিরাট ঝুলনদের ছবিগুলি জ্বলজ্বল করছে। কিন্তু আইপিএল আসলে সব উধাও। ‌কেকেআরের ক্রিকেটারদের বিজ্ঞাপনের পোস্টার ঝুলিয়ে দেওয়া হয় ক্লাব হাউসের দেয়াল জুড়ে। যার ফলে সৌরভ সচিনরা ঢাকা পড়েন বিজ্ঞাপনের চাদরে।

আরও পড়ুনঃ KKR vs RCB: প্রথম ম্যাচেই বাদ একাধিক মহাতারকা! আরসিবি বিরুদ্ধে কেকেআরের একাদশে মেগা চমক! জানুন বিস্তারিত

এবার আপনার মনে হবে সিএবি কর্তারা কেন এটা করতে দেন? এ প্রশ্নের উত্তর হল টাকা। আইপিএলের জন্য ইডেনকে ভাড়া দেন সিএবি কর্তৃপক্ষ কেকেআরের কাছে। প্রত্যেক ম্যাচের জন্য ১ কোটি টাকা পায় সিএবি। তাই মুখে কুলুপ কর্তাদের। ‌অনেক কর্তা বলেন, “আইপিএল আসলে ইডেন বিয়ে বাড়ি হয়ে যায়। ‌আমরা তো ইডেন ভাড়া দিয়ে টাকা পাই তাই আমাদের কিছু বলার নেই।” ‌কিন্তু প্রশ্ন হচ্ছে, ইডেন ভাড়া দেওয়া হয় বলেই কি কিছু বলার নেই সত্যি? ‌কিছুই কি করা যায় না? কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কোন বিকল্প ব্যবস্থা কি করা সম্ভব নয়? উত্তর নেই সিএবির কাছে। তবে এবারও ইডেনের ক্লাব হাউসে ঝোলানো হয়েছে টিম কেকেআররের ছবি। আর ঢাকা পড়েছেন সৌরভ-সচিনরা।

বাংলা খবর/ খবর/খেলা/

IPL 2025: আইপিএল আসলেই সৌরভ-সচিন-ধোনি-কোহলিরা ইডেনে ‘মুখ দেখাতে’ পারেন না! কারণটা কী?

Next Article

২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন করতে চায় ভারত, জমা পড়ল এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর