মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

iQoo 9T to be launched on end of july 2022, জুলাই মাসের শেষে রিলিজ করবে iQoo 9T – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২০২ সময় দেখুন
iQoo 9T to be launched on end of july 2022, জুলাই মাসের শেষে রিলিজ করবে iQoo 9T – News18 Bangla


#iQoo 9T: Vivo-র সাব ব্র্যান্ড iQoo লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন। জানা গিয়েছে, এই মাসের শেষেই ভারতে লঞ্চ করা হতে পারে iQoo 9T ফোন।

অ্যামাজন ইন্ডিয়াতে iQoo 9T ফোনের টিজার লঞ্চ করা হয়েছে। সুতরাং ভারতে iQoo 9T ফোন পাওয়া যাবে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনে। কিন্তু, ভারতে iQoo 9T ফোন কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে নির্দিষ্ট করে এখনও কিছু জানানো হয়নি।

যেহেতু অ্যামাজনে iQoo 9T ফোনের টিজার লঞ্চ করা হয়েছে, সুতরাং মনে করা হচ্ছে এই মাসের শেষেই ভারতে এই ফোন লঞ্চ করা হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক iQoo 9T ফোনের খুঁটিনাটি।

আরও পড়ুন- চটি পরে বাইক বা স্কুটি চালান? জানেন, কত টাকা জরিমানা হতে পারে!

কোম্পানির শেয়ার করা ইমেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে, iQoo 9T ফোনে ব্যবহার করা হয়েছে নতুন ডিজাইন। iQoo 9T ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা মডিউল, যা রয়েছে ব্যাক প্যানেলে।

iQoo 9T ফোনে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কার্বন ফাইবার প্যাটার্ন। এই ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে ব্যবহার করা হয়েছে এই ব্ল্যাক কার্বন ফাইবার প্যাটার্ন।

অ্যামাজনে দেখানো টিজার অনুযায়ী, iQoo 9T ফোনে ব্যবহার করা হয়েছে ভিভো ভি১ প্লাস চিপ।iQoo 9T ফোন পাওয়া যাবে ‘লেজেন্ড’ কালার অপশনে। কোম্পানির তরফে জানানো হয়েছে এছাড়াও অন্যান্য কালারে পাওয়া যাবে এই ফোন।

আগে শোনা গিয়েছিল যে,iQoo 9T ফোনে ব্যবহার করে হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট। কিছু দিন আগেই এই কোম্পানির তরফে জানানো হয়েছিল ভারতে iQoo 9T ফোন লঞ্চ করা হতে চলেছে জুলাই মাসের শেষে।

অন্য দিকে, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে এটি অনেকটা iQoo 9 Pro-র মতোই মিড লাইফ আপগ্রেড ফোন। iQoo 9 Pro ভারতে লঞ্চ করা হয়েছে এই বছরের শুরুতেই।

আরও পড়ুন- Nothing Phone 1 কিনতে চান? কেনার কারণ পাঁচটা, তবে না কেনার দুটি কারণও ফেলনা নয়!

iQoo 9 Pro ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট। এর ফলে মনে করা হচ্ছে iQoo 9T ফোনে ব্যবহার করে হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট। ভারতে iQoo 9 Pro-র দাম হল ৬৪,৯৯০ টাকা।

কিন্তু, রিপোর্ট অনুযায়ী ভারতে iQoo 9T ফোনের দাম এর থেকে বেশি হতে পারে।

Published by:Suman Majumder

First published:

Tags: Smartphone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর