বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

Is your favourite food causing joint pain| প্রিয় খাবারগুলোর জন্যই জয়েন্টে ব্যথা হচ্ছে না তো! দেখে নিন কী করবেন! – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২২০ সময় দেখুন
Is your favourite food causing joint pain| প্রিয় খাবারগুলোর জন্যই জয়েন্টে ব্যথা হচ্ছে না তো! দেখে নিন কী করবেন! – News18 Bangla


#নয়াদিল্লি: খাদ্যই আমাদের স্বাস্থ্য গঠন করে। শরীরের প্রতিটি উপাদান পুষ্টি এবং শক্তির জন্য খাদ্যের উপর নির্ভরশীল। তাই ডায়েটে খাবার রাখতে হয় বেছেবুছে (Wrong Food Habit)। মায়ো ক্লিনিকের প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দীর্ঘদিন ধরে জয়েন্টে বা গাঁটে ব্যাথা থাকলে তা রিউমাটয়েড আর্থারাইটিস, লাইম ডিজিজ, গাউট, লুপাসের মতো কিছু রোগের কারণ হয় (Joint Pain Remedy)। এখানে কয়েকটি খাবারের তালিকা দেওয়া হল, যেগুলো পারতপক্ষে এড়িয়ে চলাই শরীরের জন্য ভালো।

আরও পড়ুন : আমের মধ্যে লুকিয়ে আছে একটি ছোট্ট টিয়া! আপনি দেখতে পাচ্ছেন?

প্রিয় খাবারগুলোর জন্যই জয়েন্ট পেইন: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু রোগ শরীরে বাসা বাঁধে। এর মধ্যে জয়েন্ট পেইন অন্যতম। তবে বেশ কিছু কারণে অল্প বয়সেও জয়েন্ট পেইন দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ বসে কাজ, মানসিক চাপ, স্থূলতা, অত্যধিক ওয়ার্কআউট, ভুল খাদ্যাভাসের কারণেও এই রোগ দেখা দেয়। শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে প্রতিদিনের এমন কিছু খাবার রয়েছে যা জয়েন্ট পেইনকে (Joint Pain Remedy) বাড়িয়ে দেয়। ফলে তা দীর্ঘস্থায়ী আর্থারাইটিসের দিকে ঠেলে দেয়। তাই জয়েন্টের ব্যথায় ভুললে এসব খাবার এড়িয়ে চলাই ভালো।

এমএসজি: মনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি হল একটি যৌগ যা খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়। কিন্তু এটাই জয়েন্ট পেইনের ঝুঁকি বাড়িয়ে দেয়। সারা শরীরে জ্বালা এবং ফোলাভাব সৃষ্টি করে।

গ্লুটেন: এক ধরনের প্রোটিন যেটা মূলত গম, রাই, বার্লি ইত্যাদিতে থাকে। এটা এক ধরনের আঠালো পদার্থ, যা খাবারটিকে বেক করার সময় ফেঁপে উঠতে সাহায্য করে (Wrong Food Habit)। মূলত রুটি, পাউরুটি, পাস্তা, কেক, চিপস, সস, বিয়ার এই সব খাবারে গ্লুটেন থাকে। অতিরিক্ত গ্লুটেনযুক্ত খাবার স্নায়ুর তন্তুকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে পেশির (Joint Pain Remedy) নড়াচড়া করার শক্তি ব্যাহত হয়। তাছাড়া পেটের তলদেশে ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, চুলকানি, মাথাব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন : শুরু হোক পয়লা বৈশাখ থেকে, গরমে বাড়িতে বানান কাঁচা আমের এই স্বাদে-স্বাস্থ্যে ভরপুর ৫ পদ!

চিনি: অতিরিক্ত চিনিযুক্ত খাবারও নৈব নৈব চ। এর কারন হল, চিনি খেলে বেশি মাত্রায় সাইটোকাইন নিঃসরণ হয়। যার ফলে জয়েন্ট গুলিতে জ্বালা, ব্যথা এবং ফোলাভাব বাড়িয়ে দেয়।

রেড মিট: এতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। জয়েন্ট পেইনে ভুগলে কম ফাইবার এবং উচ্চ চর্বিযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে। নিয়মিত ও প্রচুর পরিমাণে এই জাতীয় মাংস খেলে পাকস্থলিতে কিছু ক্ষতিকারক ব্যাকটিরিয়া দ্রুত গতিতে বাড়তে শুরু করে (Wrong Food Habit)৷ এদের উপস্থিতিতে মাংসের কারনিটিন নামের উপাদান ভেঙে গিয়ে ট্রাইমিথাইল্যামিন যৌগে পরিণত হয়। যা আবার রক্তে শোষিত হয়ে ও লিভারের বিপাক ক্রিয়ায় ভেঙে পরিণত হয় ট্রাইমিথাইল্যামিন-এন-অক্সাইডে৷ যা জয়েন্টগুলোতে এবং সংবহনতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে।

Published by:Sanjukta Sarkar

First published:

Tags: Food, Joint Pain



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর