মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Israel Attacks Iran: ইরানের আকাশ এখন তাদের দখলে, বড় দাবি ইজরায়েলের! প্রতিরোধহীন তেহরান, পরমাণু কেন্দ্রেও হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১২ সময় দেখুন


Last Updated:

জরায়েলের সেনার ওই মুখপাত্রের দাবি, ইরানের কমবেশি চল্লিশটি জায়গায় হামলা চালানো হয়েছে৷ এর মধ্যে সামরিক ঘাঁটি যেমন রয়েছে, তেমনই পরমাণু কেন্দ্রও রয়েছে৷

ইজরায়েল ইরান সংঘাত চরমে৷ ছবি- রয়টার্সইজরায়েল ইরান সংঘাত চরমে৷ ছবি- রয়টার্স
ইজরায়েল ইরান সংঘাত চরমে৷ ছবি- রয়টার্স

ইরানের আকাশ এই মুহূর্তে তাদের দখলে৷ শনিবার এমনই দাবি করল ইজরায়েলের সেনাবাহিনী৷ ইজরায়েলের দাবি, শনিবার রাতে ইরানের পশ্চিম অংশ থেকে শুরু করে তেহরান পর্যন্ত ইরানের আকাশে দাপিয়ে বেড়িয়েছে তাদের ৭০টি যুদ্ধবিমান৷ আকাশপথে বেনজির হামলায়, ইরানের সামরিক পরিকাঠামো থেকে শুরু করে পরমাণু কেন্দ্রেও ইজরায়েল গুড়িয়ে দিয়েছে বলে খবর৷

ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘পশ্চিম ইরান থেকে শুরু করে তেহরান পর্যন্ত আকাশপথে স্বাধীন ভাবে হামলা চালিয়েছি আমরা৷ তেহরানের আর কোনও নিরাপত্তা নেই, ইরানের রাজধানী এখন ইজরায়েলি হামলার সামনে উন্মুক্ত৷’

ইজরায়েলের সেনার ওই মুখপাত্রের দাবি, ইরানের কমবেশি চল্লিশটি জায়গায় হামলা চালানো হয়েছে৷ এর মধ্যে সামরিক ঘাঁটি যেমন রয়েছে, তেমনই পরমাণু কেন্দ্রও রয়েছে৷ তাঁর দাবি, হামলার শুরুতেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দেয় ইজরায়েল৷

ইরানের বিরুদ্ধে ইজরায়েলের এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন৷ ইজরায়েলি হামলায় ইতিমধ্যেই ইরানের সেনাবাহিনীর নেতৃত্ব স্থানীয় অধিকাংশ আধিকারিক এবং কর্তার মৃত্যু হয়েছে৷ ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে যুক্ত একাধিক বিজ্ঞানীও প্রাণ হারিয়েছেন৷ ফলে প্রবল আক্রমণে ইরানের কোমর কার্যত ভেঙে দিয়েছে ইজরায়েল৷

ইরানের কোন কোন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং পরমাণু কেন্দ্র ধংস করা হয়েছে, তা বোঝাতে একটি ভিডিও প্রকাশ করেছে ইজরায়েলের সেনাবাহিনী৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু হুমকি দিয়েছেন, আয়াতোল্লাহ খামেইনির জমানায় গড়ে ওঠা ইরানের প্রতিটি সম্পদকে ধংস করবে ইজরায়েল৷ নেতানেয়াহুর দাবি, ইজরায়েলের হামলার ধাক্কায় ইরানের পরমাণু প্রকল্প অন্তত কয়েক বছর পিছিয়ে গেল৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

Israel Attacks Iran: ইরানের আকাশ এখন তাদের দখলে, বড় দাবি ইজরায়েলের! প্রতিরোধহীন তেহরান, পরমাণু কেন্দ্রেও হামলা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর