বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান

Jadavpur University যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই কোনও খামতি ছিল’! সোশ্যাল মিডিয়ায় বিশেষ বন্ধুর পোস্ট | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ সময় দেখুন


Last Updated:

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ক্যাম্পাসেরই ঝিলপাড় থেকে৷ কীভাবে ঘটনা ঘটল পুলিশের কাছেই স্পষ্ট নয় এখনও৷

যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের ক‍্যাম্পাসের পুকুর থেকে তৃতীয় বর্ষের ছাত্রীকে অচৈতন‍্য অবস্থায় উদ্ধারযাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের ক‍্যাম্পাসের পুকুর থেকে তৃতীয় বর্ষের ছাত্রীকে অচৈতন‍্য অবস্থায় উদ্ধার
যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের ক‍্যাম্পাসের পুকুর থেকে তৃতীয় বর্ষের ছাত্রীকে অচৈতন‍্য অবস্থায় উদ্ধার

কলকাতা: কিছুই এখনও স্পষ্ট নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে রহস্য ঘনিয়েছে। বৃহস্পতিবার রাতে ঝিলপাড় থেকে উদ্ধার হয় ইংরেজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রীর দেহ। ছাত্রীটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ক্যাম্পাসেরই ঝিলপাড় থেকে৷ কীভাবে ঘটনা ঘটল পুলিশের কাছেই স্পষ্ট নয় এখনও৷

মৃতার বিশেষ বন্ধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই কোন খামতি ছিল। আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোন পাপ। তাই শুধু আমাকে না, সকলকে ছেড়ে চলে গেলি। আর কোনো কথা নেই। রাগ নেই। হেসেও উঠবি না আর। আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস মিষ্টু’।

ফোনে ওই বন্ধু জানা, ‘যা হবে আইনিপথে হবে। কাল কোনও কথা হয়নি ওর সঙ্গে৷ নেশাগ্রস্ত ছিল কি না জানি না। আমি এই বিষয়ে মন্তব্য করব না৷’ অন্যদিকে, হাইকোর্ট এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা লাগানো প্রসঙ্গে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতে বলেছিল। বিশ্ববিদ‍্যালয়ের কর্মসমিতি ৬৮ লক্ষ টাকা ব‍্যয় করে ৭০টি ক‍্যামেরা বসানোর সিদ্ধান্তও নিয়েছিল। কিন্তু সরকারের সঙ্গে আলোচনা করে তা বাস্তবায়নের কথা থাকলেও তা হয়নি।

পুকুর থেকে উদ্ধারের পরে পড়ুয়ারা বেশ কিছুক্ষণ সিপিআর ও জল বার করার চেষ্টা করেন। তার পরে নিয়ে যাওয়া হয় কেপিসি হাসপাতালে। চিকিৎসকেরা ছাত্রীর দেহ পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সুদীপ্ত সেন

বাংলা খবর/ খবর/কলকাতা/

Jadavpur University: যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই খামতি ছিল’! সোশ্যাল মিডিয়ায় বিশেষ বন্ধুর পোস্ট



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom