শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Jalpaiguri News: অন্ধকারে বিদ্যুৎ টাওয়ারে কে যেন বসে? কাছে যেতেই মাথায় হাত! ছুটল দমকল, পুলিশ! তারপর… | Jalpaiguri News young man tried to end his life by climbing power tower finally what happens | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ সময় দেখুন


Last Updated:

Mother-Son: বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করলেন এক যুবক। কোচবিহারের জামালদহ থেকে জলপাইগুড়িতে এসে শনিবার রাতে এমনই ঘটনা ঘটলেন ওই যুবক।

+

বিদ্যুৎ

বিদ্যুৎ টাওয়ারে উঠে জীবন শেষ করার চেষ্টা যুবকের

জলপাইগুড়ি, সুরজিৎ দে: অন্ধকারে বিদ্যুৎ টাওয়ারে কে বসে? সামনে যেতেই মাথায় হাত স্থানীয়দের। একি কাণ্ড! জলপাইগুড়ির পাহাড়পুর এলাকা সংলগ্ন বিদ্যুৎ টাওয়ারে প্রাণ হাতে নিয়ে বসে এক যুবক। মায়ের অশ্রুই জল ফিরিয়ে আনল ছেলের প্রাণ। টানটান উত্তেজনার আবহে কয়েক ঘণ্টা ধরে অপেক্ষার পর অবশেষ যা হল স্বস্তি ফিরল সকলের মনে।

বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করলেন এক যুবক। কোচবিহারের জামালদহ থেকে জলপাইগুড়িতে এসে শনিবার রাতে এমনই ঘটনা ঘটলেন ওই যুবক। জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই এমন চরম সিদ্ধান্ত নেন তিনি। ঘটনাস্থল জলপাইগুড়ির পাহাড়পুর দক্ষিণ বড়ুয়া পাড়া।

আরও পড়ুনঃ উৎসবের দিনে ‘দ্বিগুণ’ আনন্দ! শহরবাসীর মুখে হাসি ফোটাতে দারুণ ঘোষণা পুরসভায়

সূত্র মারফত খবর, হঠাৎ করে একটি টাওয়ারে এক যুবককে উঠতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তে চারপাশে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশ ও দমকল বিভাগে। প্রায় তিন ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টায় তাকে নামাতে হিমশিম খেতে হয়। দমকল কর্মীরা সুরক্ষা ব্যবস্থা নিয়ে বারবার চেষ্টা করলেও যুবক নড়ছিলেন না। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যুবকের মাও। অসহায় চোখে সন্তানের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা সহ্য করতে পারছিলেন না তিনি। একের পর এক আর্তি, কান্নায় ভেঙে পড়েন যুবকের সামনে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অবশেষে মায়ের অশ্রুতে গলে যায় তাঁর সিদ্ধান্ত। ধীরে ধীরে নামতে শুরু করেন টাওয়ার থেকে। মাটিতে নামার মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেন উপস্থিত সকলেই। প্রত্যক্ষদর্শীদের মতে, ছেলের সঙ্গে মায়ের আবেগঘন সম্পর্কই শেষমেশ ফিরিয়ে আনে এক তরতাজা জীবন। এলাকায় স্বস্তির হাওয়া বয়ে যায়।

Suicide Disclaimer

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর