Last Updated:
মালবাজার, জলপাইগুড়ি, রকি চৌধুরী: স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়েছে ঘরের বিছানা থেকে। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির মালবাজার মহকুমার অন্তর্গত আলাপচাদ এলাকায়। অভিযুক্ত স্বামী পলাতক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ মালবাজারের গজলডোবা আপালচাদ এলাকার বাসিন্দা বিমলা বাউয়ালি বিশ্বাসকে (৪০) রক্তাক্ত অবস্থায় বাড়ির ভিতরে বিছানায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। গোটা বিছানা রক্তে ভেসে যাচ্ছে। এমন দৃশ্য দেখে আঁতকে ওঠে গোটা পরিবার-সহ পাড়া প্রতিবেশী। সঙ্গে সঙ্গেই তারা খবর দেন থানায়। মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 02, 2025 11:22 PM IST