বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

Jalpaiguri News: লোকাল ১৮ -এর খবরের জের, রাতে শুয়ে তারা গোনার দিন শেষ শান্তি মণ্ডলের | shanti mondal from jalpaiguri gets awas yojana house

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৪৭ সময় দেখুন


Last Updated:

ঘরে শুয়ে তারা দেখার দিন শেষ শান্তি মন্ডলের

X

শান্তি

শান্তি মণ্ডল ও তার ছেলে

জলপাইগুড়ি: ঘরে শুয়ে তারা দেখার দিন শেষ! অসহায় শান্তি মন্ডলের স্বপ্নপূরণ, রাজ্য আবাস যোজনায় অবশেষে মিলছে পাকাবাড়ি। রাস্তার পাশ থেকে শাক কুড়িয়ে বিক্রি করেই দিন কাটত জলপাইগুড়ির সানুপাড়ার বাসিন্দা শান্তি মন্ডলের। একমাত্র প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কোনওরকমে জীবন চালান তিনি। রাতে শুয়ে থাকলে আকাশের তারা গুনতেন, বর্ষায় ঘরের এক কোণে কোনোরকমে ঠাঁই নিতেন, কারণ ছাদের ফাঁক দিয়ে ঝরে পড়ত বৃষ্টি। সরকারি আবাস যোজনার তালিকায় তার নাম ছিল না, কারণ নথিপত্র জোগাড় করাও ছিল তার কাছে অসম্ভব।

তবে তার অসহায় অবস্থার কথা এলাকাবাসীরা চুপচাপ মেনে নেননি। স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত সদস্যরা একাধিকবার জলপাইগুড়ির সদর ব্লকের বিডিও মিহির কর্মকারের কাছে আবেদন করেন, যাতে শান্তি মন্ডল আবাস যোজনার সুবিধা পান। বিষয়টি গুরুত্ব দিয়ে বিডিও নিজে শান্তিদেবীর বাড়িতে যান, তার সঙ্গে কথা বলেন, এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। অবশেষে, রাজ্য আবাস যোজনার তালিকায় উঠে এসেছে শান্তি মন্ডলের নাম। শুধু তাই নয়, তার রেশন কার্ড সহ প্রয়োজনীয় সমস্ত নথি সংশোধনের ব্যবস্থাও করেছেন বিডিও মিহির কর্মকার।

আরও পড়ুন: ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান! গরুমারা, চাপড়ামারি যাবেন ভাবছেন! এই খবর না জেনে গেলেই ঘুরে আসতে হবে ফাঁকা হাতে

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে তার ঘর তৈরির কাজ। প্রশাসনের এমন ভূমিকার জন্য খুশি স্থানীয় মানুষও। শান্তি মন্ডল বলেন, “এতদিন ছেলেকে নিয়ে কত কষ্ট করেছি, এবার হয়ত মাথার ওপর একটা নিরাপদ ছাদ পাব।” স্থানীয় বাসিন্দারা বলছেন, “লোকাল ১৮ প্রথম তার বিষয়ে খবর করেছিল, এরপরই প্রশাসন এগিয়ে আসে।” এখন সকলের একটাই আশা—শান্তি মন্ডলের নতুন ঘর যেন দ্রুত তৈরি হয়ে যায়, যাতে আর কষ্টে দিন কাটাতে না হয় তাকে।

সুরজিৎ দে

Next Article

Anganwadi: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দরজা ভেঙে ঢুকেই শুরু…! হাড়হিম পরিণতি দেখে আঁতকে উঠলেন সকলে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর