Last Updated:
কলকাতাঃ ফের সক্রিয় জামতারা গ্যাং। কলকাতা এবং জামতারায় বসে চলছে আর্থিক প্রতারণা চক্র। পুলিশের জালে ৪। একটি বেসরকারি ব্যাংকের ভুয়ো ফেক ওয়েবসাইট তৈরি করে কাস্টমার কেয়ারের নাম করে চলত প্রতারণা।
জামতারা এবং কলকাতার দুই জায়গাতেই সক্রিয় ছিল এই গ্যাং। পুলিশের পক্ষ থেকে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়। মোহাম্মদ আরিফ খান এন্টালির বাসিন্দা তাঁকে লেকটাউন থেকে গ্রেফতার করা হয়েছে। রাজা হাতি লেকটাউনের বাসিন্দা। মহম্মদ আহাসান আলি এন্টালি-র বাসিন্দা।
বিকাশ কুমার ঝাড়খণ্ডের বাসিন্দা চারজনকে গ্রেফতার করা হয়।
Kolkata,West Bengal
July 27, 2025 1:53 PM IST