মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য

Jangalmahal: জঙ্গলমহল করলা চাহিদা পূরণ করছে পুরো ভারতের! কোথায় কোথায় যায় এই করলা?  Jangalmahal’s bitter gourd selling in whole Indian market

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


Last Updated:

ঝাড়গ্রাম জেলার ছেলে মেয়েরা যে যেমন বিভিন্ন রাজ্যে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, নানান বিষয়ে নজির গড়ছে ঠিক তেমনি দিল্লির বাজার কাঁপাচ্ছে এখন ঝাড়গ্রামের করলা।

X

চাষ

চাষ জামি থেকে করলা সংগ্রহ করছে চাষিরা 

ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার ছেলে মেয়েরা যে যেমন বিভিন্ন রাজ্যে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, নানান বিষয়ে নজির গড়ছে ঠিক তেমনি দিল্লির বাজার কাঁপাচ্ছে এখন ঝাড়গ্রামের করলা। প্রত্যেক দিন বড় বড় ট্রাকে লোড হয়ে পাড়ি দিচ্ছে ঝাড়গ্রাম জেলায় চাষ হওয়া করলা আর তাতেই লাভের মুখ দেখছে চাষীরা।

ঝাড়গ্রাম ব্লকের পাঁচামি গ্রামে বিঘার পর বিঘা জুড়ে চোখ তাকালে শুধুই দেখা যাচ্ছে সবুজ করলার চাষ। সকাল বিকাল করলা তুলতে ব্যস্ত চাষীরা কারণ তাদের করলা পাড়ি দিবে দিল্লি। করলা বাড়িতে তুলে এনে প্যাকেট করে সেই করলা বিক্রির জন্য পাঠানো হচ্ছে হচ্ছে দিল্লি।

আরও পড়ুন: প্রস্রাবের পরপরই ঢকঢক করে জল খাচ্ছেন? কিডনির দফারফা হচ্ছে নাকি? ভুল করার আগে এখনই জানুন

পাঁচামি এলাকার চাষীদের এখন শুধু এটাই কাজ। কারণ যত বেশি বিক্রি হবে ততই পকেটে ঢুকবে লক্ষী, আর সংসারে আসবে আলো। তাই এখন পাঁচমি গ্রামে এখন আট থেকে আশি সবাই শুধু মাঠ থেকে করলা তুলে এনে প্যাকেটিং করে রপ্তানিতে ব্যস্ত হয়ে পড়েছে।

আমাদের রাজ্য শস্য শ্যামলায় পরিপূর্ণ। সারা বছর কিছু না কিছু চাষ হয়েই থাকে প্রত্যেকটি জেলায়। ঝাড়গ্রাম জেলাও ব্যতিক্রম নয়। এই জেলা কৃষিপ্রধান জেলা। সারা বছর ই নানা চাষ বাস করে থাকেন এখানকার চাষীরা। বেশির ভাগ তাই ধান চাষ। কিন্তু এই ধান চাষের ক্ষেত্রে আউস, এমন এই চাষ বেশি হলেও বোরো কিন্তু খুব একটা হয়না। আর তখনই এই সময় ধান চাষের পাশাপাশি অন‍্যান‍্য বিভিন্ন ধরণের সবজি, ফলের চাষে মেতে ওঠেন চাষীরা। ঠিক তেমনি ঝাড়গ্রাম ব্লকের পাঁচমি এলাকার চাষীরা এখন করলা চাষে মেতে উঠেছে।

চাষিদের চাষের করলা যেমন স্থানীয় বাজারে বিক্রি করছে ঠিক তেমনি ভিন রাজ্যেও বিক্রির জন্য দিন রাত এক করে দিচ্ছে। কারণ স্থানীয় বাজারে যে দাম তারা পাচ্ছে তার চেয়ে বেশি দাম পাচ্ছে ভিন রাজ্যে রফতানি করে। তাই এখন ঝাড়গ্রামের মাটিতে চাষ হওয়া করলা দিল্লির বাজারে পাড়ি দিতেই এই করলাই যেন চাষিদের কাছে সোনার ফসলে পরিণত হয়ে গেছে।

বুদ্ধদেব বেরা

Next Article

Money Making Tips: প্রতিবেশী রাজ্য থেকে শিখে বাংলায় বিঘের পর বিঘে চাষ, মালামাল কৃষক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর