1/ 5
মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ এবার ফের একবার জিও নিয়ে এল গ্রাহকদের জন্য সব থেকে সস্তার প্ল্যান। এবার তাদের গ্রাহকদের জন্য সস্তার দুটি প্ল্যান লঞ্চ করল জিও। ৩৯ টাকার আর ৬৯ টাকার প্ল্যান এনেছে জিও। এই দুটি প্ল্যানেই গ্রাহকরা পেয়ে জাবেনে কলিং আর ডেটা বেনিফিট। জেনে নিন এই দুটি প্ল্যান সম্পর্কে…
2/ 5
৩৯ টাকার প্ল্যান – দেশের সব থেকে বড় টেলিকম কোম্পানির সব থেকে সস্তার প্ল্যান এটি। এই প্ল্যানটির সুবিধা পাবেন শুধুমাত্র জিওফোনের গ্রাহকরা। উল্লেখযোগ্য, এতদিন পর্যন্ত জিওফোনের সবথেকে সস্তা প্ল্যানটির দাম ছিল ৭৫ টাকার। ৩৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন দৈনিক ১০০ এমবি ডেটা। এছাড়া সব নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যাবে। এছাড়াও রোজ ১০০টি এসএমএস করা যাবে এই প্ল্যানে। এই প্ল্যানটির মেয়াদ ১৪ দিনের।
3/ 5
৬৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে দৈনিক ৫১২ এমবি ডেটা পাবেন গ্রাহকরা। সেই সঙ্গে সব নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবেন। এছাড়া রোজ ১০০টি এসএমএস পাবেন বিনামূল্যে এই প্ল্যানে। ৬৯ টাকার প্ল্যানটির মেয়াদও ১৪ দিনের।
4/ 5
এই দুটি প্ল্যানেই গ্রাহকরা JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud-এর মত জিও অ্যাপগুলির ফ্রি কমপ্লিমেন্টরি অ্যাক্সেস পাবেন। প্রয়োজন হলে, গ্রাহকরা এই প্ল্যান দুটি রিচার্জ করেও ২২ টাকা, ৫২ টাকা, ৭২ টাকা, ১০২ টাকা এবং ১৫২ টাকার নতুন ডেটা ভাউচারগুলি ব্যবহার করতে পারবেন।
5/ 5
সম্প্রতি, জিও করোনা কালে জিও ফোন গ্রাহকদের প্রতিদিন ১০ মিনিটের হিসেবে মাসে ফ্রি ৩০০ মিনিট ভয়েস কল এবং নির্দিষ্ট প্যাকে ডবল বেনিফিট পাবেন বলে জানা গিয়েছে।