মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Jodhpur Park College Student Death: যোধপুর পার্কে বহুতল থেকে কলেজ ছাত্রীর মরণঝাঁপ, ভারী কিছু পড়ার শব্দ শুনে শিউরে উঠলেন বাসিন্দারা!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


Last Updated:

ওই তরুণী যোধপুর পার্কের ওই বহুতলে পেয়িং গেস্ট হিসেবে নিজের দিদির সঙ্গে ভাড়া থাকতেন৷ মাঝেমধ্যেই দিদির সঙ্গে ওই তরুণীর কথা কাটাকাটি হত বলে জানিয়েছেন বহুতলের অন্যান্য বাসিন্দারা৷

এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷ এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷

যোধপুর পার্কে একটি বহুতলের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক কলেজ ছাত্রী৷ নিহত ছাত্রীর নাম সায়নী শেখ (২১)৷ তিনি কালনা কলেজের সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বলে পুলিশ সূত্রে খবর৷ মৃত তরুণীর বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে৷ যোধপুর পার্কে দিদির সঙ্গে একটি বহুতলে পেয়িং গেস্ট হিসেবে ভাড়া থাকতেন সায়নী৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন বেলা এগারোটা নাগাদ আচমকাই ভারী কিছু পড়ার শব্দ পান তাঁরা৷ সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, রাস্তার উপরে পড়ে রয়েছে ওই তরুণীর রক্তাক্ত দেহ৷ সঙ্গে সঙ্গেই ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

জানা গিয়েছে, ওই তরুণী যোধপুর পার্কের ওই বহুতলে পেয়িং গেস্ট হিসেবে নিজের দিদির সঙ্গে ভাড়া থাকতেন৷ মাঝেমধ্যেই দিদির সঙ্গে ওই তরুণীর কথা কাটাকাটি হত বলে জানিয়েছেন বহুতলের অন্যান্য বাসিন্দারা৷ মাস দেড়েক আগে থেকে ওই বহুতলে ভাড়া থাকছিলেন মৃত তরুণী এবং তাঁর দিদি৷ ওই তরুণী ১৫ বছর বয়স থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও জানতে পেরেছে পুলিশ৷ এ দিন সকালে পারিবারিক একটি বিষয় নিয়ে ফের দিদির সঙ্গে বচসা শুরু হয় তাঁর৷ এর পরই আচমকা চার তলা থেকে ঝাঁপ দেন তিনি৷

তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তাঁর দিদি এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Jodhpur Park College Student Death: যোধপুর পার্কে বহুতল থেকে কলেজ ছাত্রীর মরণঝাঁপ, ভারী কিছু পড়ার শব্দ শুনে শিউরে উঠলেন বাসিন্দারা!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর