প্রচণ্ড গরমে যখন হাঁসফাঁস দুনিয়া তখন একমাত্র ভাল লাগার জায়গা আম। এই গরমে আমের মতো রসালো ফল ভুলিয়ে দিতে পারে যে কোনও কষ্ট।
কিন্তু সব আম তো এক রকম নয়। কিছু বিশেষ আমের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। এমনই একটি বিশেষ আম সম্পর্কে জেনে নেওয়া যাক—
এটি এমন একটি আম যেটি চেহারায় এবং স্বাদে অন্য আমের থেকে একেবারে আলাদা। মধ্যপ্রদেশের রেওয়া জেলার কুঠুলিয়ার এক ফার্ম হাউসে পাওয়া যায় এই বিশেষ প্রজাতির আম। সব থেকে মজার বিষয় হল এই আমের চেহারা। যা পুরোপুরি করলার মতো রুক্ষ্ম। তাই এর নাম করলা আম।
কুঠুলিয়া ফার্ম হাউসে শতাধিক জাতের আমের চাষ হয়। অনেক প্রজাতির আমের মধ্যে বোম্বাই, খিরামা, সুন্দরজা, ল্যাংড়া, করলা জাতের আমের চাষ হয়। রেওয়া জেলা এমনিতেই আম চাষের জন্য বিশ্ববিখ্যাত। এখান থেকে আম বিদেশে রফতানি করা হয়। রেওয়ার সুন্দরজা আমও ইতিম্যেই জিআই ট্যাগ পেয়েছে। কিন্তু করলা আম একেবারে আলাদা।
শুধু চেহারা নয়, স্বাদের কারণেও একে করলার সঙ্গে তুলনা করা যায়। ফল গবেষণা কেন্দ্র কুঠুলিয়ার কৃষিবিদ টিকে সিং বলেন, একেবারে তেতো না হলেও করলা আমের মিষ্টত্ব কম। আর সেই কারণেই এই আমের গুঁড়ো তৈরি করে নানা ভাবে ব্যবহার করা হয়। এর বিশেষত্ব হল এই গুঁড়ো বছরের পর বছর নষ্ট হয় না। ডায়াবেটিস রোগীরাও করলা আমের গুঁড়ো খেতে পারেন।
আরও পড়ুন: দীর্ঘ ট্রেন যাত্রায় ভয়? এই ৫ টিপস জানা থাকলে জার্নি হবে মজার ও আরামের!
আরও পড়ুন: কোলেস্টেরল প্রাণঘাতী! অবহেলা করলেই বিপদ হতে পারে! কী বলছেন চিকিৎসক জেনে নিন
করলা আমের অনেক গুণ রয়েছে
নামে বা স্বাদে করলার মতো হলেও এই আমের প্রচুর গুণ। ওই ফার্ম হাউসে ২৩৭ ধরনের আমের ফলন হয়ে থাকে। স্বাদে সেই সব আমের কদর বেশি বটে। কিন্তু কোনও আমই যে করলা আমের মতো গুণী নয়, সে কথা বলাই যায়। ডায়াবেটিস রোগীরাও করলা আমের গুঁড়ো খেতে পারেন।
চেহারাতেও বিশেষত্ব রয়েছে এই করলা আমের। করলা আম পাকার পরও তাতে উজ্জ্বল লাল রঙ ধরে না, হালকা সবুজই থেকে যায়। তাই আম পাকলে মনে হয় করলার মতো।
আম পান্না
এই আমের বাইরের অংশটি সাধারণ আমের মতো মসৃণ নয়। বরং তার মিল সেই করলার সঙ্গেই। এই ফার্ম হাউসে নানা জাতের আম চাষ হয়। তার মধ্যে যেমন রয়েছে মহারাষ্ট্রের হাপুস আম, তেমনই রয়েছে বিহারের জর্দালু এবং গুজরাতের কেশর আম ইত্যাদি। তবে সে সব আমের কোনওটিতেই করলা আমের গুণাগুণ নেই। কাঁচা আম পান্না তৈরি করতে যে গুঁড়ো ব্যবহার করা হয় তা তৈরি হয় এই করলা আম থেকেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।