শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় কালক্ষেপণ না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32

Kasba Incident: বিভীষিকাময় সে রাতে শরীরে যন্ত্রণা নিয়ে কলেজের বাইরে দাঁড়িয়ে প্রথম ফোন কাকে করেছিল পড়ুয়াটি? এবার তার গোপন জবানবন্দি নিতে চায় পুলিশ | Kolkata Kasba Law College Gangrape Case Updates: Kolkata Police wants to record victim’s father’s statements in front of Magistrate

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০৭ সময় দেখুন


Last Updated:

Kasba Incident: মেয়েটি গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে ইতিমধ্যেই দিয়েছেন…

কলেজে জঘন্য ঘটনার পর প্রথম ফোন বাবাকে করেছিল মেয়েটি- Photo- Representative কলেজে জঘন্য ঘটনার পর প্রথম ফোন বাবাকে করেছিল মেয়েটি- Photo- Representative
কলেজে জঘন্য ঘটনার পর প্রথম ফোন বাবাকে করেছিল মেয়েটি- Photo- Representative

কলকাতা: কসবা কাণ্ডে দ্রুত এগোচ্ছে তদন্ত৷ কলকাতা পুলিশ এবার চাইছে ধর্ষিতা তরুণীর বাবার জবানবন্দি৷ তরুণীর বাবার গোপন জবানবন্দি করাতে চেয়ে ইতিমধ্যেই আবেদন করেছে পুলিশ৷ ২৫ তারিখ সাউথ ক্যালকাটা ল কলেজ চত্বরের মধ্যেই গ্যাংরেপের ঘটনা ঘটে৷ এই মর্মান্তিক ঘটনার পরেই তরুণী প্রথম ফোন করেন তাঁর বাবাকে৷

ছাত্রী দাঁড়িয়েছিলেন কলেজের বাইরে, মেয়ের ফোন পেয়ে সেখানে আসে বাবা৷ এরপরেই সেই সময় কলেজের বাইরে থেকে তাঁর বাবা তাঁকে নিয়ে যান৷ তাই ভিকটিমের পর এবার ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বাবার গোপন জবানবন্দি করাতে চাইছে পুলিশ৷ এই আবেদন আলিপুর আদালতে করা হয়েছে বলে খবর৷

এদিকে এই মুহূর্তে মনোজিতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে৷ সোমবার দিন ফের এল চাঞ্চল্যকর অভিযোগ৷ পিকনিকে গিয়েও মেয়েদের তাক করত মনোজিৎ৷

কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আনলেন বিস্ফোরক অভিযোগ।

সাউথ কলকাতা ল কলেজ দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী জানালেন,‘‘কলেজ পিকনিকে গিয়ে মনোজিৎ অভ্যব আচারণ করত জুনিয়রের সঙ্গে৷ সামনে বোন দিদি বলে কথা, পরে সেই আবার আড়ালে কু প্রস্তাব দিত৷ কেউ প্রোটেস্ট করলে বলত, দেখবি ওই মেয়েটি আমার দলে হয়ে যাবে৷ আমি রাজি হয়নি। আমাকে কালচারাল প্রোগামের সেক্রেটারি করে দেব বলেছিল।’’

তিনি জানান পিকনিকে পৌঁছে মহিলা পড়ুয়াদের সে প্রথমে দিদি বা বোন বলে শুরু করত৷ কিন্তু এরপর সে তাঁদের দিকে হাত বাড়াত৷ পিকনিকের মধ্যেই চলত অভ্যবতা৷

কসবা কাণ্ডে ঘটনার ২ দিন আগেই পরিকল্পনা করে ফেলেছিল মনোজিৎ। তরুণী ছাত্রী ফর্ম ফিলআপ করতে আসার পর থেকেই তাকে নিশানা করে নিয়েছিল মনোজিৎ৷ তাকে নানা অছিলায় ইউনিয়ন রুমে আটকে রাখার জন্য জইব ও প্রমিতকে নির্দেশ দিয়েছিল মনোজিৎ। প্রথমে সহবাস করার জন্য বলা হবে, রাজি না হলে গার্ডরুমে ধর্ষণ করা হবে ছাত্রীকে। এমনই পৈশাচিক পরিকল্পনা ছিল মনোজিতের।

Input- ANUP CHAKRABORTY

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kasba Incident: বিভীষিকাময় সে রাতে শরীরে যন্ত্রণা নিয়ে কলেজের বাইরে দাঁড়িয়ে প্রথম ফোন কাকে করেছিল পড়ুয়াটি? এবার তার গোপন জবানবন্দি নিতে চায় পুলিশ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom