মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Kashmir Terror Attack, PM Modi Chairs High-level Meeting In Delhi: সৌদি সফর কাটছাঁট করে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি, কী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


Last Updated:

Kashmir Terror Attack, PM Modi Chairs High-level Meeting In Delhi: এমনিতে প্রধানমন্ত্রীর সফর ছিল দু’দিনের। সেই হিসাবে বুধবার রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল মোদির। মঙ্গলবার রাতে সরকারি নৈশভোজ-সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু সবটা বাতিল করে জরুরি ভিত্তিতে দেশে ফেরেন নরেন্দ্র মোদি। 

সৌদি সফর কাটছাঁট করে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি (Photo: CNN-News18)সৌদি সফর কাটছাঁট করে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি (Photo: CNN-News18)
সৌদি সফর কাটছাঁট করে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি (Photo: CNN-News18)

নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় জেরে সৌদি আরব সফর কাঁটছাঁট করে বুধবার সকালে ভারতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ। দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য আধিকারিকেরা। এমনিতে প্রধানমন্ত্রীর সফর ছিল দু’দিনের। সেই হিসাবে বুধবার রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল মোদির। মঙ্গলবার রাতে সরকারি নৈশভোজ-সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু সবটা বাতিল করে জরুরি ভিত্তিতে দেশে ফেরেন তিনি।

মঙ্গলবার রাতে সৌদি আরবের রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরেন প্রধানমন্ত্রী মোদি। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “সৌদি আরব সফর শেষ করে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী।”

আরও পড়ুন– ‘উই ওয়ান্ট জাস্টিস…’ জঙ্গি হামলার পর কাশ্মীরে মোমবাতি মিছিল পর্যটক এবং স্থানীয়দের

পহেলগাঁওয়ে মঙ্গলবার পর্যটকদের উপর হামলার ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। এক আইবি অফিসারও নিহত। নির্দেশ পেয়েই শ্রীনগরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন আমিত শাহ।

আরও পড়ুন– মাসিক বেতন ছিল ১৮ হাজার টাকা, আফজল এখন ৪ কোটি টাকার মালিক ! ভাগ্য ফেরাল Dream11

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গিহানার ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রের খবর, স্বয়ংক্রিয় অস্ত্রধারী হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছ’জন। ঘটনাচক্রে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌদি আরব সফরের সময়টিকেই হামলার জন্য বেছে নিয়েছে সন্ত্রাসবাদীরা। পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) মঙ্গলবার রাতে ঘটনার দায় স্বীকার করেছে।

বাংলা খবর/ খবর/দেশ/

Kashmir Pahalgam Terror Attack: সৌদি সফর কাটছাঁট করে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি, কী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার?

Next Article

Kashmir Terror Attack: ‘উই ওয়ান্ট জাস্টিস…’ জঙ্গি হামলার পর কাশ্মীরে মোমবাতি মিছিল পর্যটক এবং স্থানীয়দের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর