01
IPL 2024-র চ্যাম্পিয়ন দল আর কিছুক্ষণ বাদেই নিলাম টেবলে অঙ্ক কষে বসবে নিজেদের দল সাজানোর জন্য৷ তৃতীয় আইপিএল শিরোপা জয় করার পর, কলকাতা নাইট রাইডার্স (KKR) ধারাবাহিক পারফরমারদের একটা অংশকে রেখে দিয়েছে এবং ২০২৫ মেগা নিলামের জন্য প্রস্তুতি নিচ্ছে। রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিং-র মতো ক্রিকেটাররা ধরে রেখে দলের কোরকে ধরে রেখেছে। আইপিএল নিলাম টেবলে তাঁদের প্রাথমিক টার্গেট থাকবে কেকেআরের অধিনায়ক, একজন বিশেষজ্ঞ ভারতীয় উইকেটকিপার এবং ধারাবাহিক ডেথ বোলার৷