এর ফলে একটা সময়ের পর পেশির গুণগত মান কমতে শুরু করে বলে তখন কিন্তু শরীরে আবার ফ্যাট জমতে শুরু করে। তাছাড়া ক্র্যাশ ডায়েটের ফলে ওজন কমলেও শরীরে অতি প্রয়োজনীয় ভিটামিন, খনিজ উপাদানের অভাব দেখা দেয়। এর ফলে ব্যক্তির কোষ্ঠকাঠিন্য, এনার্জি হারানো, মাথা ব্যথা, খিটখিটে মেজাজ, বেশি খিদে পাওয়া, মাঝে মাঝে পেশিতে ব্যথা পর্যন্ত হতে পারে। তাই নিয়মিত সুষম আহার বজায় রেখে শরীরচর্চার সাহায্যে এবং ধীর গতিতে দেহের ওজন কমানো উচিত।