মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Live Pizza Viral | চিজ-মেয়োনিজে ঠেসে গরমাগরম লাইভ পিৎজা, দাম কত জানেন? মিঠুর কীর্তি ভাইরাল শহরে! – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৩০ সময় দেখুন
Live Pizza Viral | চিজ-মেয়োনিজে ঠেসে গরমাগরম লাইভ পিৎজা, দাম কত জানেন? মিঠুর কীর্তি ভাইরাল শহরে! – News18 Bangla


শিলিগুড়ি : চোখের সামনেই লোভনীয় পিৎজা বানিয়ে শহরবাসীর মনজয় করছেন এই দম্পতি। খাদ্যরসিক মানুষদের অন্যতম একটি প্রিয় খাবার হল পিৎজা। অবসরে হোক কিংবা বিকেলে প্রিয়জনের সঙ্গে রেস্টুরেন্টে পিৎজা উপভোগের আনন্দই আলাদা। তবে রাস্তায় দাড়িয়ে পিৎজা খেয়েছেন কখনও? হ্যাঁ শিলিগুড়ির রাস্তায় একদম তাজা পিৎজা উপভোগ করতে আপনাকে খেতে হবে থমাস – মিঠুর “কিংস পিৎজা”।

মাত্র ১০০ টাকাতেই মিলবে আপনার পছন্দের এই পিৎজা। পিৎজা ছাড়াও তাঁদের কাছে ডোনাটও পাওয়া যায়। যা কিনা আপনার চোখের সামনেই বানিয়ে আপনার জন্য পরিবেশন করা হবে। বিগত তিন মাস ধরে শিলিগুড়ির নিজেদের গাড়িতে করে পিৎজা বিক্রি করছেন মিঠু চৌধুরী এবং থমাস চৌধুরী। শিলিগুড়ি শহরের কাছে ফারাবাড়ি এলাকায় তাঁদের বসতি। বাড়িতে একটি “মারুতি ওমনি” গাড়ি রাখা ছিল। এখন সেই গাড়িতেই তাঁরা দোকান বানিয়ে শহরের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছেন।

আরও পড়ুন: বিয়ের আসরে আচমকা ‘চিৎকার’ কনের, হতবাক অতিথিরা! কারণ কী? ভাইরাল কাণ্ড

তাঁদের দোকানের নাম দিয়েছেন “কিংস পিৎজা”। তাঁদের পিৎজার বিশেষত্ব হল, চোখের সামনেই পিৎজা তৈরি করে আপনাকে দেওয়া হবে। মোট চার ধরনের পিৎজা পাওয়া যায় তাঁদের দোকানে। তবে এই দোকানের নির্দিষ্ট কোনও ঠিকানা নেই। শহরের বিভিন্ন জায়গায় এই গাড়ি নিয়ে পৌঁছে যান তাঁরা। সেখানে দোকান সাজিয়ে হয় লাইভ পিৎজার বিকিকিনি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ‘কেরালা’ সিদ্ধান্তে অপ্রসন্নতা শিল্পীর, শুভাপ্রসন্নের বাড়ি গিয়ে প্রসন্ন থাকার নির্দেশ কুণালের!

মিঠুর কথায়, “ভগবানের দেখানো পথেই আমরা চলছি। আমি রান্নাবান্না করতে পছন্দ করি। হঠাৎই আমাদের মাথায় আসে যে আমাদের গাড়িতে পিৎজা বানিয়ে লোকেদের খাওয়ালে কেমন হয়। তার পরেই এমন সিদ্ধান্ত। আমি আর আমার স্বামী দুজনে মিলে এই ব্যবসায় নিযুক্ত হয়েছি। লোকেদের ভীষণ পছন্দ হয়েছে।” পিৎজা খেতে আসার সুব্রত পাল বলেন, ‘সত্যিই অসাধারণ কনসেপ্ট।, এসিতে বসে পিৎজা খাওয়া তো অনেক হল, এবার রাস্তায় দাঁড়িয়ে পিৎজার স্বাদটা একেবারেই অন্যরকম এবং দামটাও বেশ সস্তা। সকলের একবার হলেও এই পিৎজা খাওয়া উচিত।’

অনির্বাণ রায়

আপনার শহর থেকে (শিলিগুড়ি)

Published by:Raima Chakraborty

First published:

Tags: Pizza, Siliguri News



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর