ভিনিগার এবং বেকিং সোডা: ঘর যতই পরিষ্কার করা হোক না কেন, পোকামাকড় ফিরে এসে সমস্যা তৈরি করতেই থাকে। তবে, ভিনিগার এবং বেকিং সোডা দিয়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে। ভিনিগার এবং বেকিং সোডা ঘর মোছার জলের সঙ্গে মিশিয়ে নিলেই হল! এই দুটির মিশ্রণের গন্ধ টিকটিকি, পোকামাকড় এবং আরশোলাদের সহ্য হয় না। ফলে, তারা নিজেরাই ঘর ছেড়ে চলে যাবে।