Last Updated:
দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে এবার দলের রোষে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ শনিবার মদন ওই অসংবেদনশীল মন্তব্য করেন বলে অভিযোগ৷ এর পরিপ্রেক্ষিতে রবিবারই মদনকে শো কজ করেছে তৃণমূল কংগ্রেস৷ তবে মদন একা নন, তার আগে এই ঘটনায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেও বিতর্ক ছড়িয়েছিল৷ দুই নেতার মন্তব্যেরই সমালোচনা করে বিবৃতি দেয় তৃণমূল৷ দলের সাংসদ ও বিধায়কের বিতর্কিত মন্তব্যের দায়ও নেয়নি দল৷ শনিবার মদন বলেছিলেন, ওই ছাত্রী কলেজের ইউনিয়ন রুমে না গেলেই এই ঘটনা ঘটত না৷
Kolkata,West Bengal
June 30, 2025 4:17 AM IST