১২ মে থেকে ২০ মে-র মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, ১২ মে-কে টার্গেট করেই এগোচ্ছে পর্ষদ। চলতি বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ৯,৮৪, ৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্য জুড়ে পরীক্ষা হয় মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে।
আরও পড়ুন: মে মাসেই বাম্পার লাভ! ৬ রাশির বৃহস্পতি তুঙ্গে, আসছে গোল্ডেন টাইম, ধনসম্পদের বৃষ্টি
ছাত্রছাত্রীরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট – wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে মাধ্যমিক ফলাফল দেখতে পারবেন, ঘোষণা হওয়ার পর। কীভাবে ফলাফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা? ধাপে ধাপে জেনে নিন পদ্ধতি।
আরও পড়ুন: ৮২ বছর পর অক্ষয় তৃতীয়ায় দুর্লভ যোগ! সোনায় মুড়বে ৫ রাশির কপাল, ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে, চাকরিতে প্রোমোশন
প্রথম ধাপ: WBBSE এর অফিসিয়াল ওয়েবসাইটে যান – wbbse.wb.gov.in
দ্বিতীয় ধাপ: হোমপেজে, WBBSE মাধ্যমিক ফলাফল ২০২৫ এর লিঙ্কে ক্লিক করুন
তৃতীয় ধাপ: আপনার রোল নম্বর, জন্ম তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ প্রবেশ করুন
চতুর্থ ধাপ: জমা বোতামে ক্লিক করুন এবং আপনার WBBSE ১০ম ফলাফল ২০২৫ স্ক্রিনে প্রদর্শিত হবে
পঞ্চম ধাপ: ফলাফলটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন
২০২৪ সালে, মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল ২ তারিখ এবং ২০২৩ সালে মে ১৯ তারিখে ঘোষণা করা হয়েছিল। তাই দুই বছরের প্রবণতার উপর আলোকপাত করে বলা যায়, ২০২৫-এর মাধ্যমিকের ফলাফলও মে মাসের প্রথমার্ধেই ঘোষণা হওয়ার সম্ভাবনাই প্রবল।
Kolkata,West Bengal
April 20, 2025 6:07 PM IST
Madhyamik Result: মে মাসেই মাধ্যমিকের রেজাল্ট! কীভাবে দেখা যাবে ফলাফল? পরীক্ষার্থীরা এখনই দেখে নিন