05
উত্তরপ্রদেশ সরকার সূত্রে খবর, কুম্ভমেলার জন্য আগে পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডিউটি দেওয়া হয়েছিল। সেই মেয়াদই বৃদ্ধি করে এবার ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। যা নিয়েও শুরু হয়েছে জল্পনা। তবে কি মেয়াদ বাড়ছে কুম্ভের? যদিও সরকারেরই একটা সূত্র বলছে, কুম্ভে বারবার দুর্ঘটনা ঘটছে। তাই কুম্ভ শেষ হওয়ার পরও যাতে আইনশৃঙ্খলা ঠিকঠাক থাকে, সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, সেই কারণে পুলিশের ডিউটির মেয়াদ বাড়ানো হয়েছে।