সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Mahishadal Road Accident: ডাম্পারের ধাক্কায় পুকুরে পড়ল জিপ, ডুবে মৃত্যু দুই পুলিশকর্মীর! গভীর রাতে মহিষাদলে ভয়াবহ দুর্ঘটনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৬৭ সময় দেখুন


Last Updated:

আচমকাই হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ওই জিপটির পিছনে ধাক্কা মারে৷

পুকুরে আধডোবা জিপ থেকে আটক পুলিশকর্মীদের উদ্ধারের চেষ্টা৷ পুকুরে আধডোবা জিপ থেকে আটক পুলিশকর্মীদের উদ্ধারের চেষ্টা৷
পুকুরে আধডোবা জিপ থেকে আটক পুলিশকর্মীদের উদ্ধারের চেষ্টা৷

গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কর্তব্যরত দুই পুলিশকর্মী৷ ডাম্পারের ধাক্কায় পুকুরে পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের জিপ৷ জলে ডুবে মৃত্যু হল জিপের ভিতরে থাকা দুই পুলিশকর্মীর৷ মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গাড়ুঘাটায়৷

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপরে টহল দিচ্ছিল মহিষাদল থানার একটি জিপ৷ মহিষাদলের গাড়ুঘাটার কাছে দাঁড়িয়েছিল পুলিশের গাড়িটি৷ সেই সময় গাড়ির ভিতরেই ছিলেন থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল সহ আরও দুই পুলিশ কর্মী৷

আচমকাই হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ওই জিপটির পিছনে ধাক্কা মারে৷ ডাম্পারের ধাক্কার ফলে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরিতে গিয়ে ধাক্কা লাগে জিপটির৷ এর পর নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের জিপটি পাশের পুকুরের মধ্যে গিয়ে পড়ে ডুবে যায়৷ কয়েক সেকেন্ডের মধ্যে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় জিপের ভিতরে থাকা পুলিশকর্মীরা বেরিয়ে আসারও সুযোগ পাননি৷

দুর্ঘটনার খবর পেয়ে মহিষাদল থানার অন্যান্য পুলিশকর্মী এবং স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ জিপের ভিতর থেকে উদ্ধার হয় থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল (৫৫) এবং শেখ হাসান (৫৩) নামে দুই পুলিশকর্মীর দেহ৷ গাড়িতে থাকা আরও এক পুলিশকর্মী স্বপন দাসও গুরুতর আহত হন৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Mahishadal Road Accident: ধাক্কায় পুকুরে পড়ল জিপ, ডুবে মৃত্যু দুই পুলিশকর্মীর! গভীর রাতে মহিষাদলে ভয়াবহ দুর্ঘটনা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর