মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

Malda News: শৌচালয়ে লুকিয়ে ভুয়ো ভোটারের দল! মালদহের সমবায় ভোট ঘিরে তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি, হট্টগোল! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন | Cooperative Election held in Malda TMC accused of hiding fake voters in toilets | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন


Last Updated:

ভুয়ো ভোটারদের ধরতে গিয়ে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। ভোটকেন্দ্রের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মালদহে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে শৌচালয়ে ভুয়ো ভোটার লুকিয়ে রাখার অভিযোগমালদহে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে শৌচালয়ে ভুয়ো ভোটার লুকিয়ে রাখার অভিযোগ
মালদহে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে শৌচালয়ে ভুয়ো ভোটার লুকিয়ে রাখার অভিযোগ

মালদহ, গোপাল সূত্রধর: মালদহের গাজোলে সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোটারদের শৌচালয়ের মধ্যে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। ভুয়ো ভোটারদের ধরতে গেলে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। এই ঘটনার জেরে ভোটকেন্দ্রের মধ্যেই উত্তেজনা। অভিযোগ, গোলমালের সময় উপস্থিত পুলিশকর্মীরা কার্যত কোনও পদক্ষেপ করেনি। নির্বাচনের নামে প্রহসন অভিযোগ বিজেপির।

আরও পড়ুনঃ মালদহ মেডিক্যালে থ্রেট কালচার! ইন্টার্নদের হাতাহাতির পর কলেজ অধ্যক্ষ এবং সুপারকে ঘরবন্দি করে বিক্ষোভ ডাক্তারদের, হুলুস্থুল কাণ্ড

রবিবার মালদহের গাজোলের হাজী নাকু মহম্মদ উচ্চবিদ্যালয়ে কদুবাড়ী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। যেখানে ৪২টি আসন ছিল। প্রত্যেকটিতে প্রার্থী দিয়েছিল তৃণমূল। ২২টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। ভোট শুরু হওয়ার পর থেকেই ছাপ্পার অভিযোগ তোলে গেরুয়া শিবির। অভিযোগ, ভোটকেন্দ্রের শৌচালয়ের মধ্যে ভুয়ো ভোটারদের লুকিয়ে রেখেছিল তৃণমূল। তারা ছাপ্পা ভোট দিয়েছে। সেই ভুয়ো ভোটারদের ধরতে গেলে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। ভোটকেন্দ্রের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বাড়তি পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুনঃ ঘুম থেকে উঠে চুলকানি! নলকূপের জল পেটে পড়তেই ছটফট… নিমেষে শেষ পরিবারের ৩ সদস্য

এই নির্বাচনকে মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ভাবে হয়নি। ভুয়ো ভোটাররা ভোট দিয়েছে। ছাপ্পা হয়েছে। পুলিশ নিরপেক্ষ ছিল না। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবি, নিজেদের পরাজয় বুঝতে পেরে মিথ্যে অজুহাত দিচ্ছ বিজেপি। শুরু হয়েছে শাসক-বিরোধীর রাজনৈতিক তরজা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

শৌচালয়ে লুকিয়ে ভুয়ো ভোটারের দল! মালদহের সমবায় ভোট ঘিরে তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি, হট্টগোল! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর