বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

Malda News: ত্রাণের খোঁজে বেরিয়েছিলেন, হঠাৎ ডিঙি উল্টে সব শেষ! বাড়ি ফেরা হল না আর, তিনদিন পরে মিলল দেহ | Malda-bhutni-flood-young-man-drowns-while-bringing-relief-boat-capsize-body-rescued | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৪ সময় দেখুন


Last Updated:

ত্রাণ আনতে গিয়ে ডিঙ্গি উল্টে বিবেক বন্যার জলে তলিয়ে গিয়েছেন ওই যুবক। অবশেষে তিনদিন পর দেহ উদ্ধার।

ত্রাণ আনতে গিয়ে মৃত্যু যুবকের। (প্রতিকী ছবি।)ত্রাণ আনতে গিয়ে মৃত্যু যুবকের। (প্রতিকী ছবি।)
ত্রাণ আনতে গিয়ে মৃত্যু যুবকের। (প্রতিকী ছবি।)

মালদহ, জিএম মোমিন: বাড়ি থেকে বেরিয়ে ত্রাণ আনতে গিয়ে বন্যার জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার বন্যা কবলিত ভুতনি থানার দক্ষিণ চন্ডিপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিবেক মন্ডল। ২৫ বছর বয়স। বাড়ি ভুতনির দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর কলোনি এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে,‌ শনিবার দিন দুপুরে বাড়ি থেকে বেরিয়ে ছোট ডিঙি নৌকায় করে দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত দফতরে ত্রাণ আনতে যান বিবেক। তার সঙ্গে আরও এক যুবক ছিলেন। সে বাড়ি ফিরলেও বিবেক বাড়ি ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা পরে জানতে, ত্রাণ আনতে গিয়ে ডিঙ্গি উল্টে বিবেক বন্যার জলে তলিয়ে গিয়েছেন ওই যুবক।

তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় ওই যুবক। এরপর স্পিড বোট এনে বিপর্যয় মোকাবিলা দফতরের খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে মঙ্গলবার সকালে ভুতনির সনাতনটোলা এলাকায় তার মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দফতরের রেসকিউ টিম। মৃতদেহ উদ্ধার করে ভুতনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান উদ্ধারকারী দলের সদস্যরা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মৃতের স্ত্রী সনিতা মন্ডল জানান, “তার স্বামী সাঁতার কাটতে জানতেন না। তবুও ডিঙি নৌকায় করে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে পঞ্চায়েত দফতরে ত্রাণ আনতে যান। যাওয়ার পথেই ডিঙি নৌকা ডুবে তলিয়ে যান তার স্বামী। প্রায় তিন দিন পর এদিন তাঁর দেহ উদ্ধার হয়েছে। তিনি আরও বলেন, এমনিতেই বন্যায় ডুবে রয়েছি। কিভাবে পরিবার চলবে কিছুই বুঝে উঠতে পারছি না।”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom