Last Updated:
মালদহ, জিএম মোমিনঃ ভোর তখন ৫টা। বাড়ির জন্য জ্বালানির কাঠ কুড়তে বেরিয়েছিলেন মহিলা। কিছুক্ষণ পর পুকুরে ভেসে উঠল মহিলার দেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের ইংরেজ বাজারের লক্ষ্মীপুর কলোনির মিঠা পুকুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজ বাজার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন সাতসকালে মিঠাপুকুর এলাকায় স্থানীয়রা পুকুরে দেখতে পান এক মহিলার দেহ জলে ভাসছে। এরপর এই খবর জানাজানি হতেই ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসীরা। স্থানীয়রাই খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ। পুলিশ এসে মহিলার মৃতদেহ জল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 16, 2025 3:06 PM IST