বিধানসভায় বলতে উঠে মুখ্যমন্ত্রী বিজেপিকে বাংলা ভাষা ইস্যুতে নিশানা করার পাশাপাশি বিধানসভায় গণ্ডগোল করার জন্য বিজেপি বিধায়কদের তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ”কে আপনাদের নেতৃত্ব দিচ্ছে? যে চার দল বদল করে এসেছে? নিজেকে বাঁচানোর কাজ। দলবদলু নেতার কথা শুনে ভুল পথে পা দিচ্ছেন।” রাজনৈতিক মহলের মতে, মুখে নাম না নিলেও মুখ্যমন্ত্রী এ কথা বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন। প্রসঙ্গত, বুধবারই শুভেন্দুকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
Source link