Last Updated:
কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার জীবনাবসান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ভাঙড়ের বাকড়ি গ্রামে নিজের বাড়িতেই শুক্রবার সকালে জীবনাবসান হয় তাঁর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন রেজ্জাক মোল্লার। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকেও দূরেই ছিলেন তিনি। অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করলেন নিজেকে ‘চাষার ব্যাটা’ বলা রেজ্জাক মোল্লার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লা’র প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাঁকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই একসময় অন্য ধারার রাজনীতি করলেও, মা-মাটি-মানুষের সরকারে তাঁর মিলিত হয়ে যাওয়া ছিল সহজ ও স্বাভাবিক। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি তাঁর পরিবারবর্গ, অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”
আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লা’র প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাঁকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম।
বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই একসময় অন্য ধারার রাজনীতি করলেও,…
— Mamata Banerjee (@MamataOfficial) April 11, 2025
কলেজে পড়ার সময় বামপন্থী ছাত্র আন্দোলনের প্রতি আকৃষ্ট হন রেজ্জাক। ক্রমে রাজনীতির মূল স্রোতে যুক্ত হয়ে তিনি রাজ্য সিপিএমের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সফল হন।
১৯৮৭ সালে অবিভক্ত ভাঙড় বিধানসভার বিধায়ক নির্বাচিত হন জনপ্রিয় সিপিএম নেতা রেজ্জাক মোল্লা। পাঁচ বছর তিনি ভাঙড়ের বিধায়ক হিসেবে ক্ষমতায় আসীন ছিলেন। পদ হারানোর পরেও দীর্ঘ দিন তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে মাঝে দল-বিরোধী পদক্ষেপের অভিযোগে দল সিপিএম থেকে বহিষ্কৃত হন রেজ্জাক মোল্লা। যোগ দেন তৃণমূলে।
বেশ কয়েক বছর যাবৎ বার্ধক্যজনিত বিবিধ শারীরিক সমস্যা নিয়ে শয্যাশায়ী থাকার পরে শুক্রবার সকালে প্রয়াত হন রেজ্জাক মোল্লা। ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত মিলনবাজারের কাছে বাঁকড়া গ্রামে রেজ্জাক মোল্লার পৈত্রিক ভিটে। অসুস্থ অবস্থায় গত তিন-চার বছর ধরে এই বাড়িতেই চিকিৎসাধীন রেজ্জাক। ইদানীং শাসক-বিরোধী কেউই রেজ্জাক সাহেবের কোনও খোঁজ খবর নিচ্ছেন না বলে অভিযোগ ওঠে। এরপরই গত বছর অসুস্থ রেজ্জাকের খোঁজ নিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন শওকত। এর আগেও শওকত একবার রেজ্জাকের এই বাড়িতে গিয়েছিলেন।
Kolkata,West Bengal
April 11, 2025 1:27 PM IST
Abdur Razzak Molla: একসময় রাজ্যের দাপুটে মন্ত্রী, পরে তৃণমূলে! দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন রেজ্জাক মোল্লা