Last Updated:
কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশে আবাস যোজনা নিয়ে জরুরি বৈঠক। জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব মনোজ পন্থ। রাজ্যের সব জেলাশাসক, পঞ্চায়েত দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্য সচিব।
আবাসের তালিকা নিয়ে একাধিক জেলায় বিক্ষোভ এর ঘটনা। তা নিয়েই মূলত এই বৈঠক বলে নবান্ন সূত্রে খবর।
মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস নিয়ে কড়া বার্তা দিয়েছিল পঞ্চায়েত মন্ত্রী ও পঞ্চায়েত সচিবকে।
তারপরেই এই বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব নবান্নে। দুপুর তিনটা থেকে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলেই নবান্ন সূত্রে খবর।
Kolkata,West Bengal
October 30, 2024, 11:49 AM IST