শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার শিশুদের মাতৃদুগ্ধ নিশ্চিতে সারাবছর সচেতনতা কার্যক্রমের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর CWG 2026: India’s finest day in Glasgow yet! Six medals, 10 boxing finalists and 23-medal tally secured | Commonwealth Games News Top Ent News, July 31: Jana Nayagan Hit By Cauvery Protests In Karnataka, Ramayana Trailer Finds Fans In Pakistan | Bollywood News ভূঞাপুরে অবৈধভাবে চাল বিক্রির অভিযোগে চেয়ারম্যান-মেম্বার এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ধর্মের আড়ালে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সাকি কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত

Mamata Banerjee রাজ্যে আরও এক সেতু! ব্যস্ততম এলাকায় নতুন সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯৮ সময় দেখুন


Last Updated:

Mamata Banerjee: মিটতে চলেছে দীর্ঘদিনের প্রত্যাশা। এবার তৈরি হচ্ছে বর্ধমানে কৃষক সেতুর বিকল্প ফোর লেনের শিল্প সেতু। মঙ্গলবার বর্ধমানের সভা থেকে প্রস্তাবিত এই সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, দামোদরের ওপর শিল্প সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রীদীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, দামোদরের ওপর শিল্প সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, দামোদরের ওপর শিল্প সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

বর্ধমান: মিটতে চলেছে দীর্ঘদিনের প্রত্যাশা। এবার তৈরি হচ্ছে বর্ধমানে কৃষক সেতুর বিকল্প ফোর লেনের শিল্প সেতু। মঙ্গলবার বর্ধমানের সভা থেকে প্রস্তাবিত এই সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান-আরামবাগ রোডে দামোদরের ওপর শিল্প সেতুটি ৩৪৭ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠবে। ওই রাস্তাতেই নতুন করে তৈরি হবে ইডেন ক্যানালের ওপর ৮০ মিটারের নতুন সেতু। এছাড়াও পুরনো কৃষক সেতুকেও মজবুত করা হবে। বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তা ফোর লেন করা হবে। মুখ্যমন্ত্রীর এই শিলান্যাসে খুশি পূর্ব বর্ধমানসহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশের বাসিন্দারা।

কৃষক সেতুর অবস্থা জীর্ণ, যে কোনও সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ার অবস্থায় পৌঁছে গিয়েছে পাঁচ দশকের পুরনো কৃষক সেতু। সেই ক্ষেত্রে বহু মানুষের প্রাণহানি যেমন ঘটতে পারে, তেমনই সড়ক পথে বর্ধমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল বাঁকুড়া পুরুলিয়া-সহ পাঁচ জেলার সঙ্গে। তাতে চরম সমস্যায় পড়তেন রায়না, খণ্ডঘোষ-সহ দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দারা।

বর্ধমানের সদরঘাটে দামোদরের ওপর রয়েছে এই কৃষক সেতু। 1977 সালে এই সেতু তৈরি হয়। বছরের পর বছর ধরে বেড়েছে যানবাহনের চাপ। ছুটছে বালি বোঝাই বড় বড় ট্রাক, ডাম্পার, যাত্রী বোঝাই বাস। জীর্ণ থেকে জীর্ণতর হয়ে উঠেছে এই সেতু। ভারী গাড়ি গেলেই কেঁপে উঠছে সেতু। গা জুড়ে ফাটল। ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে।

বছরের বেশিরভাগ সময় চলে মেরামতের কাজ। এই সেতু বর্তমান ভার বহনে অক্ষম বলে জানিয়ে দিয়েছে পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররাও। এই অবস্থায় ফোর লেনের বিকল্প সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিন বছরে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দামোদরের কৃষক সেতুর পাশে পূর্ব দিকে সাত নম্বর রাজ্য সড়কের বর্ধমান-আরামবাগ রোডের ওপরে নতুন ‘শিল্প-সেতু’ গড়ে উঠবে বলে রাজ্য বাজেটে জানানো হয়েছিল। সেই সেতুরই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, তিন বছরের মধ্যে ৬৪০ মিটার লম্বা সেতুটি তৈরি হবে। নতুন সেতুর জন্য কোনও জমি অধিগ্রহণ বা কিনতে হচ্ছে না। এমনকি, সংযোগকারী রাস্তার জন্যও পর্যাপ্ত জমি নদীর দু’পারে রয়েছে। ওই সেতুর আগে ইডেন ক্যানেলের ওপরেও একটি সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom