মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Mamata Banerjee In Jhargram: ‘আমি চাইলে তবেই…’ কাদের উদ্দেশ্যে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? তোলপাড় বাংলা জুড়ে! West Bengal CM Challanges Opposion Keeping Eye on 2026 Assembly Election Check what just she said From a Rally | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৬৭ সময় দেখুন


Last Updated:

Mamata Banerjee In Jhargram: “আমি সিপিএমের গুলি খেয়েও বেঁচে গিয়েছি। মাথা ফাটানো হয়েছিল, শরীর জুড়ে রক্তারক্তি হয়েছিল। তোদের পিঁপড়ের মতো উড়িয়ে দেব, ভয় পাই না আমি!” আগুন ঝরে পড়ল তৃণমূল সুপ্রিমোর গলায়।

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: “আমি সিপিএমের গুলি খেয়েও বেঁচে গিয়েছি। মাথা ফাটানো হয়েছিল, শরীর জুড়ে রক্তারক্তি হয়েছিল। তোদের পিঁপড়ের মতো উড়িয়ে দেব, ভয় পাই না আমি!” আগুন ঝরে পড়ল তৃণমূল সুপ্রিমোর গলায়। বিজেপিকে নাম না করে এরপরেই ঝাড়গ্রাম থেকে বড় হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২৬ এ চোখ রেখে মমতার ঝাঁঝালো হুঁশিয়ারি, “আমি চাইলে তবেই হারাতে পারবে, আমি না চাইলে না। এত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায় না।” ঝাড়্গ্রামের সভা থেকে কার্যত বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা। ভাষা আন্দোলনের মঞ্চ থেকে একেবারে বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিলেন তিনি। এর পাশাপাশি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,  ‘জয় বাংলা’ স্লোগানকেই মোবাইলের রিংটোন-কলারটিউন সেট করে নিন।

ঝাড়গ্রামের সভা থেকে মমতা বললেন, “কেউ ফোন করলেই ফোন তুলে বলবেন, জয় বাংলা, বলুন। রিংটোন, কলারটিউনে সব জয় বাংলা করে নেবেন। কেউ উল্টোপাল্টা কিছু করতে এলে, ভয় দেখাতে এলে, আর অফিসারদের ভয় দেখাতে এলেও, মনে রাখবেন আমাদের অফিসারদের সুরক্ষা দেওয়ার ক্ষমতা আমাদের আছে।”

একই মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি যেদিন নিজে মনে করব, সেদিন হঠাতে পারবেন। না হলে, আপনার লোকেরাও আমাকে ভোট দেবে।” ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে নিলম্বিত (সাসপেন্ড) করার কথা জানিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের মধ্যে দু’জন ‘নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (‘ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা ইআরও) এবং ‘সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (‘অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা এইআরও)। এর প্রেক্ষিতে রাজ্য কি অবস্থান নিতে চলেছে তা পরিষ্কার করে দিয়েছেন তিনি।

সভায় দাঁড়িয়ে ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, “এরা বাংলায় এসে সরকার চালানোর চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ ও প্রশাসন ওদের আসল চেহারা ভালো করেই চেনে।” মমতার মতে, সংশ্লিষ্ট ইআরও এবং সহকারী ইআরওদের সাসপেনশন আদতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ভোটের আগেই পরিকল্পিতভাবে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোয় চাপ তৈরি করতে চাইছে কমিশন। হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলা কারও চোখ রাঙানি সহ্য করবে না।”

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee In Jhargram: ‘আমি চাইলে তবেই…’ কাদের উদ্দেশ্যে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? তোলপাড় বাংলা জুড়ে!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর