মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Mamata Banerjee on SSC Recruitment Scam Verdict এসএসসি স্বশাসিত সংস্থা, তবে আমরাও চাই তাড়াতাড়ি নিয়োগ হোক: মমতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১১২ সময় দেখুন


Last Updated:

Mamata Banerjee on SSC Recruitment Scam Verdict: তিন মাসের মধ্যে নতুন করে বাতিল হওয়া পদে নিয়োগপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল হয়েছে। কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রেখেছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে চাকরি বাতিল হচ্ছে রাজ্যের প্রায় ২৬ হাজার (২৫,৭৫২) শিক্ষক এবং শিক্ষাকর্মীর। যে ৪২৫ (প্রায়) জন ইনসার্ভিস ছিলেন, তাঁদেরকে পূর্বতন চাকরিস্থলে নিয়োগ করতে হবে তিন মাসের মধ্যে।

এই রায়ের পরই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, ‘আমি আরও একটা অবসারভেশন বলছি, ১৫ নম্বর প্যারা, কেন বললাম এই গুলো? আমরা সুপ্রিম কোর্টের বিচার গ্রহণ করছি। আমরা তিন মাসের মধ্যে করে দেব। শিক্ষামন্ত্রীকে বলেছি তিনমাসের মধ্যে প্রসেস করে আমাদের ফিলিংটা জানাতে।’

আরও পড়ুন: কে দেখবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের খাতা? ক্লাস করাবে কে? ২৫৩০০ চাকরি বাতিলে উঠছে প্রশ্ন

তিনি আরও বলেন, ‘মানবিক ভাবে পাশে দাঁড়াতে এসেছি। কারোর হৃদয়ে ব্যথা হয়। ২৫ হাজার মানে ২৫ হাজার ধরবেন না, কয়েক লক্ষ পরিবার জড়িত আছে। এখানে কেসটাকে করেছিলেন বিকাশবাবু। ওনার তো নোবেল পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। সুকান্তবাবু বলছেন এর জন্য নাকি আমরা দায়ী। আপনারা বললেন যোগ্য অযোগ্য কেন ভাগ করা হল না? সরকারকে কী সময় দিলেন? আমরা তো এই কেসটার জন্য চাকরি দিতে পারছি না। ১ লক্ষ চাকরি দিতে পারছি না। নতুন করে আবেদন নেওয়া হবে। সেটা এসএসসি দেখবে।’

আরও পড়ুন: সুপ্রিম-নির্দেশে চাকরি গেল ২৫ হাজার ৭৫২ জনের, ব্যতিক্রম শুধু এক জন সোমা দাস! কেন?

এদিন সুপ্রিম কোর্টের রায়ে, নতুন করে এই বাতিল পদে চাকরির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওরা বলেছে তিন মাসের মধ্যে প্রসেস করতে, আমরা তা করে দেব। শিক্ষামন্ত্রীকে ইতিমধ্যে বলেছি, এসএসসিকে আমাদের ভাবনা জানাতে। এসএসসি স্বশাসিত সংস্থা। ওরা যেমন ভাল বুঝবে, নিজেদের মতো করে করবে। তবে আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক।’

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee on SSC Recruitment Scam Verdict: এসএসসি স্বশাসিত সংস্থা, তবে আমরাও চাই তাড়াতাড়ি নিয়োগ হোক: মমতা

Next Article

Kolkata Schools: স্কুলে স্কুলে চাকরি হারাদের কান্না! কলকাতার কোন কোন স্কুলে চাকরি খোয়ালেন কতজন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী? দেখুন তালিকা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর