মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Mamata Banerjee: ২০১১ থেকে ২০২৫, প্রকাশ পেতে চলেছে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতার বিধানসভা বক্তৃতা নিয়ে বই a book to be released soon on West Bengal CMs Speeches in Assembly

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২২ সময় দেখুন


Last Updated:

Mamata Banerjee: ২০১১ থেকে ২০২৫বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বক্তব্য রেখেছেন তা নিয়ে তৈরি হচ্ছে বিশেষ বই। বইয়ের ড্রাফট প্রস্তুত হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী অনুমোদন দিলেই চলতি সেশনে প্রকাশ পাবে সেই বই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ২০১১ থেকে ২০২৫বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বক্তব্য রেখেছেন তা নিয়ে তৈরি হচ্ছে বিশেষ বই। বইয়ের ড্রাফট প্রস্তুত হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী অনুমোদন দিলেই চলতি সেশনে প্রকাশ পাবে সেই বই। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়কে নিয়ে এমন বই হয়েছে। সেখানে তাঁর নানা বক্তৃতার সংকলন আছে। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা সংকলন তেমনই প্রকাশ পাচ্ছে। বিধানসভা লাইব্রেরি কমিটি এই বই তৈরি করছে।

দীর্ঘ ১৫ বছর পর কেন প্রয়োজন হল মুখ্যমন্ত্রীর বক্তব্য বই আকারে প্রকাশ করার? রাজনৈতিক মহলের মতে, গত ১৫ বছরে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী যা বিভিন্ন স্তরে স্বীকৃতিও পেয়েছে। বিভিন্ন সময় বিধানসভায় ভাষণে এই সব কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সেসবই এবার লিপিবদ্ধ হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে যা তৃণমূলকে রাজনৈতিক ডিভিডেন্ড দেবে বলেই মনে করছে অনেকে।

২০১১-২০২৫, দীর্ঘ ১৫ বছর ধরে বিধানসভায় নানা ইস্যুতে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই বক্তব্য বই আকারে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে বিধানসভার লাইব্রেরি কমিটি। ব‌ইয়ের খসড়াও ইতিমধ্যেই তৈরি। দ্রুত সেই খসড়া দেখানো হবে মুখ্যমন্ত্রীকে। তিনি সবটা দেখে সিলমোহর দিলেই বই প্রকাশিত হবে।

আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট। ফের শুরু হবে বাংলার মসনদ দখলের লড়াই। কেউ মসনদ ধরে রাখতে ময়দানে নামবে, কারও আবার লক্ষ্য হবে তা দখল করা। ইতিমধ্যেই ছাব্বিশে সরকার গড়ার হুঙ্কার দিয়েছে বিজেপি। রাজ্যে এসে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই পরিস্থিতিতে বিধানসভায় মমতার বক্তব্য নিয়ে বই প্রকাশের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। লাইব্রেরি কমিটির দায়িত্বপ্রাপ্ত ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বিধানসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সামাজিক, রাজনৈতিক-সহ নানা কথা যা বলেছেন তাকেই এক মলাটে আনা হচ্ছে।”

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee: ২০১১ থেকে ২০২৫, প্রকাশ পেতে চলেছে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতার বিধানসভা বক্তৃতা নিয়ে বই



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর