বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Mamata on Bangladesh: বাংলাদেশে তছনছ রবীন্দ্রনাথের কাছারিবাড়ি! মোদিকে চিঠি রুষ্ট মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী? bangladesh news mamata banerjee writes letter to pm narendra modi over demolition of rabindranath tagore house in bangladesh

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৪১ সময় দেখুন


Last Updated:

Mamata on Bangladesh: বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়ি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

News18News18
News18

ফের লজ্জাজনক ঘটনা ঘটল বাংলাদেশে৷ বাঙালির ইতিহাস-ঐতিহ্যও কি ভুলতে বসেছে মুহম্মদ ইউনূসের বাংলাদেশ? এবার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঠাকুর পরিবারের কাছারিবাড়িতেও হামলা চালাল দুষ্কৃতীরা। গত মঙ্গলবার বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাছারিবাড়িতে দুষ্কৃতীরা অবাধে ভাঙচুর চালায়।

বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়ি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ঘটনাকে ‘জাতীয় গর্ব ও উপমহাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর বর্বরোচিত আঘাত’ বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী ৷ এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়ি ভেঙে ফেলার ঘটনায় গভীর বেদনা ও ক্ষোভ প্রকাশ করছি৷ এই বাড়িটি নিছকই শুধু স্থাপত্য নয়, এটি আমাদের উপমহাদেশের এক অমর স্মারক৷ কবিগুরুর এই কালজয়ী সৃষ্টি এই বাড়ির প্রাঙ্গণেই রচিত হয়েছে৷ এই বাড়ি ধ্বংস করা শুধু কাঠামো ধ্বংস নয় বরং যুগান্তকারী শিল্প-সাহিত্যিক উত্তরাধিকার নিঃসংশয়ে আঘাত৷

মুখ্যমন্ত্রী আরও জানান, এই ঘটনা শুধু বাংলার মানুষকে নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশের সমস্ত রবীন্দ্রভক্তদের আহত করেছে৷ রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন কবি নন, তিনি বাঙালি জাতির আত্মার প্রতিচ্ছবি৷ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই৷

জানা গিয়েছে, চিঠিতে মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিকস্তরে দৃঢ় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন । আপাতত কাছারিবাড়িটিতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। কাছাড়িবাড়িতে হামলার জেরে বেশ কিছু মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হয়েছে। এদিকে এই ঘটনায় ইউনূসের দেশের পুলিশ স্বভাবতই নিষ্ক্রিয়। ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের চ্যানলে দেখা গেলেও পুলিশ কাউকে ধরতে পারেনি এখনও।

ঘটনার সূত্রপাত গত ৮ জুন। বিশ্বকবির সিরাজগঞ্জের বাড়ি ঐতিহাসিকভাবে কাছারি বাড়ি নামেই অধিক পরিচিত। এখানেই রবীন্দ্র মেমোরিয়াল মিউজিয়াম গড়ে উঠেছে। সেই মিউজিয়ামে ওই দিন গিয়েছিলেন এক ব্যক্তি। সেই দর্শনার্থীর অভিযোগ, তাঁকে অফিস ঘরে আটকে রাখা হয়। শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছিল। গোটা ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চাইল তৃণমূল কংগ্রেস। কেন্দ্র যেন দ্বিপাক্ষিক কথা বলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেটা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অভিযোগ আইকন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ওপর এই অত্যাচার বা হামলা মেনে নেওয়া হবে না।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata on Bangladesh: বাংলাদেশে তছনছ রবীন্দ্রনাথের কাছারিবাড়ি! মোদিকে চিঠি রুষ্ট মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর